এক্সপ্লোর

ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি ২০: সিরিজ জয়ের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য মেন ইন ব্লু ব্রিগেডের

ইডেন পার্কে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ভারত। সফরের শুরুটা জয় দিয়ে করার পর মেন ইন ব্লু ব্রিগেড আগামীকাল রবিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে। আয়োজক দলের নজর এই ম্যাচে জিতে সিরিজে কামব্যাকের দিকে থাকবে। অন্যদিকে, সিরিজ দখলের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য টিম বিরাট কোহলির।

অকল্যান্ড: ইডেন পার্কে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে টিম ভারত। সফরের শুরুটা জয় দিয়ে করার পর মেন ইন ব্লু ব্রিগেড আগামীকাল রবিবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে। আয়োজক দলের নজর এই ম্যাচে জিতে সিরিজে কামব্যাকের দিকে থাকবে। অন্যদিকে, সিরিজ দখলের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য টিম বিরাট কোহলির। প্রথম ম্যাচের পর কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছিলেন, তিন বিভাগেই উন্নতির প্রয়োজন দলের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ভালো ব্যাটিং করে। প্রথমে ব্যাট করে ভারতের সামনে তারা ২০৪ রানের জয়ের লক্ষ্য রেখেছিল। কিন্তু স্কোর ডিফেন্ড করতে ব্যর্থ হন বোলাররা। লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলির পার্টনারশিপ ভারতের ইনিংসের মজবুত ভিত গড়ে দেয়। এরপর শ্রেয়স আয়ারের বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এক কথায় বলতে গেলে, প্রথম ম্যাচে দুই দলের বোলাররাই মার খেয়েছিলেন। এর কারণ ইডেন পার্কের ছোট বাউন্ডারি। এ কারণে দ্বিতীয় ম্যাচও হাইস্কোরিং হবে বলেই অনুমান। এমনকি, গত ম্যাচের থেকে বেশি রান উঠতে পারে। এক্ষেত্রে চ্যালেঞ্জটা থাকবে বোলারদের সামনে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে। কারণ, শিশির বোলারদের ঝামেলায় ফেলতে পারে। এজন্য দুই দলই বোলিং কম্বিনেশন আরও ভালো রাখার দিকে নজর রাখবে। কিউই দলে অভিজ্ঞতার দিক থেকে সবচেয়ে এগিয়ে টিম সাউদি। এছাড়াও রয়েছেন হামিশ বেনেট, ব্লেয়ার টিকনর, মিচেল স্যান্টনার ও ইশ সোধি। প্রথম ম্যাচে তাঁরা সবাই ব্যর্থ হয়েছিলেন। এখন দেখার পরের ম্যাচে কেন উইলিয়ামসন দলের বোলিং কম্বিনেশনে কোনও বদল ঘটান কিনা। অন্যদিকে, প্রথম ম্যাচে ভারতের রাহুল, কোহলি ও শ্রেয়স রান পেয়েছিলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের হয়ে অধিনায়ক, রস টেলর ও কলিন মুনরো রান পেয়েছিলেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছিলেন শার্দূল ঠাকুর ও মহম্মদ শামি। ঠাকুর তিন ওভারে দিয়েছিলেন ৪৪ রান। শামির চার ওভারে হয়েথিল ৫৩ রান। ঠাকুর উইকেট পেলেও শামিকেও খালি হাতেই ফিরতে হয়েছে। এক্ষেত্রে কোহলি বোলিং কম্বিনেশনে বদল ঘটাতে পারেন এবং তাঁর কাছে নভদীপ সাইনিকে খেলানোর সুযোগ থাকছে। ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget