এক্সপ্লোর

World Cup 2023: ভেন্যু নয়, বদলে যেতে পারে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের দিন

IND vs PAK: পাকিস্তানের জন্য সমস্যা আরও বাড়তে পারে। আগামী ৬ অক্টোবর হওয়ার কথা পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। সেই ম্যাচও এগিয়ে যেতে পারে একদিন।

মুম্বই: ভেন্যু নয়। বদলে যেতে পারে ম্যাচের দিন। হ্যাঁ, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বকাপে (World Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচ ঘিরে। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আগামী ১৫ অক্টোবর হওয়ার কথা ছিল এই মেগা ডুয়েল। কিন্তু সেই দিনই নবরাত্রি পড়ছে। যা গুজরাতে এক মহোৎসবের সমান। তাই সেইদিন নিরাপত্তাসহ আরও অনেক ইস্যু ছিল। ফলে সেই দিন ম্যাচের আয়োজন করলে সমস্যা হতে পারত। পরিবর্তিত পরিস্থিতিতে মনে করা হচ্ছে যে একদিন এগিয়ে যেতে পারে ভারত-পাক ম্যাচ। সেক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর আয়োজন করা হতে পারে সেই ম্যাচ। তবে আমবাদেই আয়োজিত হবে এই মহা ডুয়েল। 

শুধুমাত্র এই ম্যাচই নয়। পাকিস্তানের জন্য সমস্যা আরও বাড়তে পারে। আগামী ৬ অক্টোবর হওয়ার কথা পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। সেই ম্যাচও এগিয়ে যেতে পারে একদিন। অর্থাৎ তা আয়োজন হতে পারে ৫ অক্টোবর। টুর্নামেন্টের প্রথম দিন ৫ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ আয়োজন হওয়ার কথা। পরিবর্তিত সূচিতে ৫ তারিখই ২টো ম্য়াচ আয়োজিত হতে পারে।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ। ১০টা দল ১০টা আলাদা আলাদা ভেন্যুতে খেলবে। দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে আর দিন রাতের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টো থেকে। গ্রুপস্তরে মোট ৪৫টা ম্যাচ খেলা হবে।

এদিকে, ত্রিনিদাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ২০০ রানে ধরাশায়ী করে সিরিজ জিতেছে ভারত। উচ্ছ্বসিত হার্দিক। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচে পদস্খলনের অর্থ ছিল, সিরিজ হাতছাড়া হওয়া। দীর্ঘ ১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ওয়ান ডে সিরিজ হারের যন্ত্রণা হজম করতে হতো ভারতীয় দলকে।

হার্দিকরা অবশ্য তা হতে দেননি। সিরিজ জিতে স্বাভাবিকভাবেই খুশি হার্দিক। বলেছেন, 'সত্যি কথা বলতে কী, অধিনায়ক হিসাবে এরকম ম্যাচ খেলতে চাই। যেখানে সব কিছু সরু সুতোর ওপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশা সঙ্গী হবে। তবে যেভাবে ছেলেরা চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসাবে সেটাই দেখতে চাই। ওদের চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই।' তারপরই অধিনায়ক হার্দিকের উপলব্ধি, 'চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না।'

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Waterlogging Problem: দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন পটাশপুর! রাস্তা যেন পরিণত হয়েছে নদীতে
BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget