এক্সপ্লোর

India vs Qatar Match : সুনীল-জমানা পরবর্তী প্রথম ম্যাচে তুমুল বিতর্ক, কাতারের কাছে ২-১ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ ভারতের

Second Round of the FIFA World Cup 2026 Qualification : দোহায় জাসিম বিন হামিদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও কাতার

দোহা : হল না শেষরক্ষা। সুনীল ছেত্রী জমানার পর প্রথম ম্যাচে তুমুল বিতর্কের মধ্যে হারতে হল ব্লু টাইগার্সদের। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। তাতে আশার আলো দেখা গেলেও হল না শেষরক্ষা। দ্বিতীয়ার্ধে ইউসেফ এইমেন ও আহমেদ আল রাওই-র গোলে জয় ছিনিয়ে নিল কাতার। এর ফলে, প্রথমবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনো হল না ভারতের। World Cup 2026 Qualifiers

আজ দোহায় জাসিম বিন হামিদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও কাতার। হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথম অর্ধে ব্লু টাইগার্সদের হয়ে গোল করে আশার আলো দেখান লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। কিন্তু, দ্বিতীয়ার্ধে ম্যাচে বিতর্কের মধ্যে দিয়ে প্রত্যাবর্তন করে কাতার। ৭৩ মিনিটের মাথায় সেই গোল ঘিরে বিতর্ক দানা বাঁধে। জালের পেছনে সেই বল জড়িয়ে দেয় কাতার। পরিষ্কারভাবে দেখা গেছে, বল বাইরে বেরিয়ে গিয়েছিল। তা সত্ত্বেও, সেই মুহূ্র্তেই গোলকিপার গুরুপ্রীত সিং সান্ধুকে এড়িয়ে বাইরে থেকে সেই বল টেনে জালে ঢোকানোর বন্দোবস্ত করেন কাতারের প্লেয়ার। যা নিয়েই যাবতীয় বিতর্ক। কাতারের অ-খেলোয়াড়সুলভ আচরণ বলে মতে অনেকের। 

ফিফা বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর জন্য এই ম্যাচ জিততেই হত ভারতকে। তাতে কার্যত ইতিহাস ছোঁয়ার হাতছানি ছিল। ৩৭ মিনিটের মাথায় সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য গোল করে দলকে এগিয়েও দেয় ছাঙ্গতে। ইগর স্টিমাচের ছেলেরা দ্বিতীয়ার্ধেও ভাল শুরু করে। একসময় মনে হচ্ছিল, জিততে চলেছে ভারত। কিন্তু, অফিসিয়ালের মারাত্মক ভুলের খেসারত দিতে হল ব্লু টাইগার্সদের। 

৭৩ মিনিটের মাথায় যে বলটা গোলপোস্টের ধার বরাবর পরিষ্কার মাঠের বাইরে চলে যায়, সেটা কাতারের প্লেয়ার ভেতরে টেনে আনেন। ইউসুফ এইমেন বলটা ধরেন। গোল দিয়ে দেওয়া হয় সেটি। বিতর্কিত এই গোলের প্রতিবাদে উঠে পড়ে ভারত। যদিও তাতে কর্ণপাত করা হয়নি। অবশ্য খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে নতুন উদ্যমে শুরু করে ভারত। আরও একটা গোল করে ম্যাচে ফেরার লক্ষ্যে ঝাঁপায়। কিন্তু, ৮৫ মিনিটের মাথায় আহমেদ আল রাওইর আসাধারণ গোলে স্বপ্নভঙ্গ হয় ভারতের।  

প্রসঙ্গত, কিংবদন্তি সুনীল ছেত্রীকে ছাড়াই কিন্তু এই ম্যাচে মাঠে নামতে হবে ভারতীয় দলকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget