এক্সপ্লোর

IND vs SA TV Timing: বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

Centurion: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে রোহিত বলেছেন, 'খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। এবার আমাদের সামনে বিরাট সুযোগ।'

সেঞ্চুরিয়ন: দীর্ঘ ৩১ বছর পার। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মাটিতে তিন দশকেরও বেশি সময় টেস্ট সিরিজ খেলেও কখনও শেষ হাসি হাসতে পারেনি টিম ইন্ডিয়া। কখনও মহম্মদ আজহারউদ্দিন, তো কখনও মহেন্দ্র সিংহ ধোনি, অধিনায়ক বদলেছে, ভাগ্য বদলায়নি। এবার অগ্নিপরীক্ষা রোহিত শর্মার (Rohit Sharma)।  

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে রোহিত বলেছেন, 'খুব গুরুত্বপূর্ণ সিরিজ। এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। এবার আমাদের সামনে বিরাট সুযোগ। নিজেদের সেরাটা দেওয়ার জন্য উত্তেজিত ও রোমাঞ্চিত হয়ে রয়েছি। আমাদের পেসাররা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ভাল করেছে।' তবে এই সিরিজে ভারত পাবে না মহম্মদ শামিকে। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসারের গোড়ালিতে চোট রয়েছে। রোহিতের গলায় যা নিয়ে আক্ষেপ। বলেছেন, 'শামিকে না পাওয়াটা বড় ক্ষতি।'

দক্ষিণ আফ্রিকা মানেই বাড়তি বাউন্স ও গতি। ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা। রোহিত বলছেন, 'ব্যাটার হিসাবে দক্ষিণ আফ্রিকায় ভাল খেলা চ্যালেঞ্জ। সবচেয়ে কঠিন এখানে ব্যাটিং করা। চ্যালেঞ্জ সামলাতে মুখিয়ে রয়েছি।' পাশাপাশি ভারতীয় অধিনায়কের সরল স্বীকারোক্তি, 'অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে ভাল খেলাটা চ্যালেঞ্জ। যারা প্রথমবার এসেছে, তাদের জন্যও পরীক্ষা। বোলাররা এখানে শাসন করে। বল আড়াআড়ি নড়াচড়া করে। তবে পরের দিকে উইকেট ভাঙে ও আরও কঠিন হয়ে যায়। অসমান বাউন্স থাকে পিচে। এই চ্যালেঞ্জের জন্য সকলকে তৈরি থাকতে হবে।'

বোলারদের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হবে, জানিয়েছেন হিটম্যান। বলেছেন, 'প্রত্যেকের বড় ভূমিকা। মাঝে মধ্যে স্পিনারদের রান আটকে রাখতে হয়। এখানে পরিবেশ-পরিস্থিতি জোরে বোলারদের সাহায্য করে। আমাদের দলে দুজন অভিজ্ঞ স্পিনার রয়েছে এবং ওরা জানে কখন কী করতে হবে।'

দক্ষিণ আফ্রিকায় ভারত যে কখনও সিরিজ জেতেনি, ভালই জানেন রোহিত। তাই ইতিহাস তৈরির অপেক্ষায়। বলেছেন, 'এখানে আমরা কোনওদিন সিরিজ জিতিনি। সেটা যদি করতে পারি, বড় ব্যাপার হবে।‘

কাদের ম্যাচ

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা

কোথায় খেলা

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে

কখন শুরু

ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ১.৩০। তার ৩০ মিনিট আগে, দুপুর ১টায় হবে টস

কোথায় দেখবেন

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং

যাঁরা স্মার্টফোন ও ল্যাপটপে ম্যাচ দেখবেন, তাঁরা ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন ম্যাচ

 
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
গলে ঐতিহাসিক ছক্কা হাঁকিয়ে দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget