এক্সপ্লোর

Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? এই প্রথম মুখ খুললেন রোহিত...

IND vs SA: রোহিতের দিকে ধেয়ে এল টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে বাউন্সারও। টি-টোয়েন্টি ক্রিকেটে কি তাঁকে ফের দেখা যাবে? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে কি খেলবেন রোহিত?

সেঞ্চুরিয়ন: আমদাবাদের পর সেঞ্চুরিয়ন (Centurion)। ১৮ নভেম্বরের পর ২৫ ডিসেম্বর। এক মাস এক সপ্তাহে তাঁর জগতটা বদলে গিয়েছে আমূল।

১৮ নভেম্বর আমদাবাদে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল, তাঁর দল টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালেও তাঁরাই ফেভারিট। আত্মবিশ্বাসে টগবগ করছিলেন অধিনায়ক।

তারপর ফের তাঁকে সাংবাদিকদের সামনে দেখা গেল ২৫ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। রোহিত শর্মার (Rohit Sharma) মনে এখনও গেঁথে রয়েছে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণা। কথা বলার ফাঁকে যা ছাইচাপা আগুনের মতো বেরিয়েও এল।

সেই সঙ্গে রোহিতের দিকে ধেয়ে এল টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে বাউন্সারও। টি-টোয়েন্টি ক্রিকেটে কি তাঁকে ফের দেখা যাবে? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে কি খেলবেন রোহিত? খেললে কি অধিনায়ক হিসাবেস নাকি শুধু ব্যাটার হিসাবে?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের ডেরায় গিয়ে কোনওদিনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। আর সেই অগ্নিপরীক্ষা দিতে নেমে রোহিতকে সামলাতে হল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গোলাগুলি। রোহিত শান্ত গলায় বললেন, 'আমি খেলা উপভোগ করতে চাই। আমার সামনে যে ধরনের ক্রিকেটই আসুক না কেন, খেলতে চাই।'

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে ভারত। প্রোটিয়া ভূমে ভারতের জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। একমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে ভারতের জয়ের হার এর চেয়ে কম। আগামী ১৩ দিনে কি সেই হিসেপ পাল্টাতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা?

তবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সেঞ্চুরিয়নের বাইশ গজ বোলারদের যেমন সাহায্য করবে, ব্যাটাররাও স্ট্রোক খেলতে পারবেন। কারণ, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। তবে খোলা মাঠ হওয়ায় সারাদিন হাওয়া চলে এবং বল স্যুইং করে। বাউন্সের বিরুদ্ধে দৃঢ়তা দেখালেও স্যুইংয়ের বিষে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। তাই জেরাল্ড কোয়েৎজ়ে-মার্কো জানসেনদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের ব্যাটিংয়ের। শুভমন গিল, শ্রেয়স আইয়াররা উপমহাদেশের পিচে রান পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেকনিক আরও ঘষামাজা করতে হবে। কোচ রাহুল দ্রাবিড় সকলকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন। পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: ভাল কিছুর জন্য প্রথম পদক্ষেপ, কুস্তি সংস্থা বরখাস্ত হতেই উচ্ছ্বসিত সাক্ষী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: ১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
FIFA World Cup 2026: আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
Rohit Sharma: গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?
গুজব ছড়িয়েছিল যে এখানেই না কি শেষ ম্যাচ খেলবেন, ঐতিহাসিক লর্ডসে কেমন রেকর্ড রোহিতের?

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget