এক্সপ্লোর

দেখুন, একদিনের সিরিজের প্রথম ম্যাচের পর আর কেন জাতীয় সঙ্গীত গাইছেন না বিরাটরা

পাল্লেকেলে: ডাম্বুলায় ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গেয়েছিলেন দু দলের ক্রিকেটাররা। কিন্তু আজ পাল্লেকেলেতে দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলি, উপুল থরঙ্গাদের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায়নি। দু দল সূত্রে খবর, সিরিজের বাকি তিনটি ম্যাচেও জাতীয় সঙ্গীত হবে না। কারণটা আর কিছুই নয়, যে কোনও সিরিজের প্রথম ম্যাচেই জাতীয় সঙ্গীত গাওয়া রীতি হয়ে গিয়েছে। তাই আগামী ৬ সেপ্টেম্বর ভারতের এবারের শ্রীলঙ্কা সফরের একমাত্র টি-২০ ম্যাচ শুরু হওয়ার আগে ফের দু দলের ক্রিকেটারদের জাতীয় সঙ্গীত গাইতে দেখা যাবে। শ্রীলঙ্কা দলের মিডিয়া ম্যানেজার দীনেশ রত্নসিংহম বলেছেন, ‘আমরা প্রতিটি ফর্ম্যাটের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়ার অভ্যাস তৈরি করেছি। তাই একদিনের সিরিজের বাকি ম্যাচগুলি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না।’ গলে প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে দু দলের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। কিন্তু কলম্বোয় দ্বিতীয় টেস্ট এবং ক্যান্ডিতে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। ভারতের জাতীয় সঙ্গীতের পাশাপাশি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের সঙ্গেও রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে আছেন। সরকারিভাবে যিনি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখেছেন ও সুর দিয়েছেন, সেই আনন্দ সমরাকুন শান্তিনিকেতনের ছাত্র ছিলেন। একটি সূত্রে শোনা যায়, রবীন্দ্রনাথই গোটা গানটি লিখেছিলেন, আনন্দ সুর দেন। অন্য একটি সূত্রে আবার শোনা যায়, রবীন্দ্রনাথ সুর দেন এবং আনন্দ গানটির কথা লেখেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget