এক্সপ্লোর

IND vs WI T20: আজ ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

IND vs WI T20: কুড়ির ক্রিকেটের মহারণে আজ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার (rohit sharma) নেতৃত্বে এই সিরিজও ধারাবাহিক ভাল ফলের লক্ষ্যে টিম ইন্ডিয়া।

কলকাতা: ওয়ান ডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা গিয়েছে। এবার লক্ষ্য টি-টোয়েন্টি। কুড়ির ক্রিকেটের মহারণে আজ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বে এই সিরিজও ধারাবাহিক ভাল ফলের লক্ষ্যে টিম ইন্ডিয়া।

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ কোথায় খেলা হবে?

আজ ১৬ ফেব্রুয়ারি, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 

কখন থেকে শুরু খেলা?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টা থেকে শুরু হওয়ার কথা প্রথম টি-টোয়েন্টি। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।

কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?

টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ছন্দ হাতড়ে বেড়িয়েছেন কোহলি। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ৮, ১৮ ও ০। ইডেনে টি-টোয়েন্টি সিরিজে রানে ফেরা সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে কোহলির। তবে চাপের পরিস্থিতিতে তিনি পাশে পেয়ে গেলেন রোহিতকে!

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করায় রোহিত বললেন, ''আপনারা চুপ থাকলে বিরাট ঠিক থাকবে। এত আলোচনা না হলে সব কিছু ঠিক হয়ে যাবে।'' যোগ করেন, ''আমি যতটুকু দেখেছি ও মানসিকভাবে দুর্দান্ত জায়গায়। এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করছে। এতদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললে কী করে চাপ সামলাতে হয় সকলেই জেনে যায়। আপনারা আলোচনা থামালেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।''

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget