এক্সপ্লোর

১০০ ওভার নষ্ট হল! বৃষ্টিই ভিলেন, বললেন কুম্বলে

কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রস্টন চেসের ম্যাচ বাঁচানো শতরানের প্রশংসা করলেও, জামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার জন্য বৃষ্টিতে ১০০ ওভারেরও বেশি খেলা না হওয়াকেই দায়ী করছেন ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে।   ম্যাচ ড্র হওয়ার পর কুম্বলে বলেছেন, ‘আমরা এই টেস্ট জিততে চেয়েছিলাম। চতুর্থ দিন আমরা দারুণ জায়গায় ছিলাম। আমরা আরও বেশি সময় বল করতে পারলে হয়তো খেলার ফল অন্যরকম হতে পারত। কিন্তু এই টেস্টে বৃষ্টির জন্য ১০০ ওভারেরও বেশি নষ্ট হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। ওরা যেভাবে নিজেদের ব্যাটিং দক্ষতা প্রয়োগ করেছে, তার প্রশংসা করতেই হবে।’   ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার চেস জীবনের দ্বিতীয় টেস্টেই চাপের মুখে অপরাজিত ১৩৭ রান করে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। তাঁর এই ইনিংসের প্রশংসা করে কুম্বলে বলেছেন, বেশিরভাগ সময়ই রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও, প্রয়োজন অনুযায়ী আক্রমণও করেছেন চেস। ভারতীয় বোলারদের হতাশাগ্রস্ত করে দিয়েছেন এই ব্যাটসম্যান। চেস ছাড়াও জারমেইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, শেন ডাউরিচেরও প্রশংসা করেছেন কুম্বলে। তৃতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজের শেষ পাঁচ জন ব্যাটসম্যানকে আউট করার কৌশল নিয়ে তাঁরা আলোচনা করবেন বলেও জানিয়েছেন ভারতের কোচ।   জামাইকায় তৃতীয় ও চতুর্থ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল। সে কথা মাথায় রেখে কি ভারত দ্রুত রান তোলার চেষ্টা করতে পারত? এই প্রশ্নের জবাবে কুম্বলে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস দেখে খেলা যায় না। তৃতীয় দিন এক ফোঁটা বৃষ্টি হয়নি। চতুর্থ দিন বৃষ্টি হয়েছে। ভারতীয় দল এই টেস্টে একবারই ব্যাট করতে চেয়েছিল। তাই বেশি রানের লিড নিয়েই তাঁরা ইনিংস ডিক্লেয়ার করেছেন। তাঁদেরই ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা অসাধারণ খেলে ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। আশা করা যায় পরের টেস্টে ভারতের বোলাররা অন্য কৌশল অবলম্বন করবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Kunal Ghosh | BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget