এক্সপ্লোর

IND vs WI, T20 Predicted 11: আজ প্রথম একাদশে কি সিরাজ? বাদ পড়তে পারেন এই অভিজ্ঞ পেসার

IND vs WI, T20 Predicted 11: ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একবারে অন্য রকম। তাই কোনওরকম হালকা মনোভাবে নারাজ দ্রাবিড়ের ছেলেরা।

কলকাতা: আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজে ৩-০ ব্যবধানে জয় এসেছে। তবে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ান শিবির একবারে অন্য রকম। তাই কোনওরকম হালকা মনোভাবে নারাজ দ্রাবিড়ের ছেলেরা। রাতের শিশির নিয়ে মোটেই ভাবছেন না রোহিত। সুযোগ দিতে চান সবাইকে। তবে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, প্রথম একাদশে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দলের অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। 

এক নজরে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ -

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে অক্সিজেন খুঁজছেন পোলার্ডরা। মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে পোলার্ড বলেন, 'ভারতীয় পরিবেশে খেলার অভিজ্ঞতা অর্জন করেছি আমরা এক দিনের সিরিজ থেকে।' সামনেই আইপিএল। মুম্বই দল রেখে দিয়েছে পোলার্ডকে। তবে কোটিপতি লিগ নিয়ে ভাবতে রাজি নন তিনি। বলেছেন, 'এখন আইপিএল নিয়ে ভাবছি না। দেশের হয়ে খেলতে এসেছে সকলে। সেটাই এখন লক্ষ্য।'

এদিকে, মঙ্গলবার অনুশীলনে চোট পেলেন ২ক্যারিবিয়ান তারকা। থ্রো ডাউন স্পেশালিস্টের ছোড়া বলটা আচমকা লাফিয়ে ছোবল মারল জেসন হোল্ডারের (Jason Holder) শরীরে। যন্ত্রণায় কাতরে উঠলেন তিনি। লুটিয়ে পড়লেন মাটিতে।  উদ্বেগের মেঘ তৈরি হল ক্যারিবিয়ান শিবিরে।

সেই উদ্বেগই দ্বিগুণ হল যখন, প্রায় একইরকম ভাবে চোট পেলেন ফ্যাবিয়েন অ্যালেন (Fabien Allen)। দলের চিকিৎসক দৌড়ে এলেন। শুশ্রূষা চলল।

দুটি দুর্ঘটনার রেশ সামলে মঙ্গলবার ইডেনে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা। টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবরই শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ সালে এই ইডেনেই কার্লোস ব্র্যাথওয়েটের সেই ঐতিহাসিক ছক্কার ঝড়ে উড়ে গিয়েছিল ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান দল। ফের সেই ইডেনে নামছেন কায়রন পোলার্ডরা। তবে এবার সঙ্গী ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশের লজ্জা। তবু ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ান শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget