এক্সপ্লোর

India vs Zimbabwe: রাহুল ফেরায় গিয়েছে অধিনায়কত্ব, কী বলছেন শিখর ধবন?

Shikhar Dhawan: শিখরের মতে ভারতীয় দলের এই সফরের ফলে একদিকে যেমন ভারতীয় তরুণরা সুযোগ পাবেন, তেমনই জিম্বাবোয়েও ভাল দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাবে। ফলে দুই দলই উপকৃত হবে।

হারারে: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলকে ওয়ান ডে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। জিতেছিল টিম ইন্ডিয়াও। জিম্বাবোয়ে সফরেও (IND vs ZIM) প্রাথমিকভাবে তাঁকেই অধিনায়ক ঘোষণা করা হয়েছিল। তবে কেএল রাহুল (KL Rahul) ফিট হয়ে যাওয়ায় অধিনায়কত্ব গিয়েছে। সহ-অধিনায়ক হয়েই খুশি থাকতে হচ্ছে শিখর ধবনকে (Shikhar Dhawan)। তবে তার জন্য ক্ষোভ নয়, বরং রাহুল ফেরায় খুশিই ধবন।

রাহুলের প্রত্যাবর্তন নিয়ে মতামত

প্রথম ওয়ান ডে ম্যাচের আগে আজ শিখর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাহুলের প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে শিখর জানান, 'কেএল রাহুলের প্রত্যাবর্তন এবং ওর দলকে নেতৃত্ব দেওয়াটা খুবই ইতিবাচক একটা দিক। ও দলের অন্যতম প্রধান খেলোয়াড়। সামনেই এশিয়া কাপ আসছে, সুতরাং, এটা ওর জন্য খুবই ভাল খবর। আশা করছি এই সফরে ও সাফল্য পাবে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়াটা হতাশাজনক বটে। তবে চোটআঘাত খেলারই অঙ্গ, আশা করছি ও দ্রুতই চোট সারিয়ে ফিরে আসবে।' ব্যক্তিগতভাবেও সিরিজে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর শিখর।

ছয় বছর পরে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে গিয়েছে। এতদিন পরে জিম্বাবোয়ে সফরে গিয়েছে টিম ইন্ডিয়া। এই সফরের ফলে ভারত এবং জিম্বাবোয়ে, উভয় দলই উপকৃত হবে বলে মনে করছেন শিখর। তিনি বলেন, 'আমাদের জিম্বাবোয়ের বিরুদ্ধে এই সফরটা বিশ্ব ক্রিকেটের জন্য ভাল খবর। এটা আমাদের এবং ওদের, উভয় দলের জন্যই ভাল খবর। এই সফরে আমাদের দল তুলনামূলকভাবে তারুণ্যে ভরপুর। তরুণদের পরখ করে নেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে। জিম্বাবোয়েও প্রতিভাবান দলগুলির বিরুদ্ধে খেলেই তো উন্নতি করবে।'

কাঁধের চোটে ছিটকে যাওয়া ওয়াশিংটন সুন্দরের বদলে এই সিরিজে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বিগত দুই মরসুমে বেশ ভাল পারফর্ম করেছেন শাহবাজ। রঞ্জি মরসুমেও বাংলার হয়ে একাধিক ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করেছেন শাহবাজ। ব্যাটে-বলে উভয় বিভাগেই নিয়মিতভাবে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন শাহবাজ। 

জিম্বাবোয়ে সফরে ভারতের সম্পূর্ণ স্কোয়াড:-

কে এল রাহুল (অধিনায়ক), শিখর ধবন (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, ইশান কিষান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর পটেল, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরেও নেই সুন্দর, পরিবর্তে প্রথমবার জাতীয় সুযোগ পেলেন বাংলার শাহবাজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget