এক্সপ্লোর

টার্নিং নয়, স্পোর্টিং পিচে খেলা দরকার ভারতের, বললেন সৌরভ

নয়াদিল্লি: ঘূর্নি পিচে অস্ট্রেলিয়াকে ঘায়েল করতে গিয়ে নিজেদেরই পাতা ফাঁদে পড়তে হয়েছে ভারতকে। এই অবস্থায় চলতি সিরিজের বাকি তিনটি টেস্টে স্পোর্টিং পিচ বানানোর পক্ষে সওয়াল করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম টেস্টে পুনেতে অস্ট্রেলিয়ার কাছে সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে টিম ইন্ডিয়া। অসি বাঁহাতি স্পিনার ও'কিফির বোলিং দাপটে ভারত দুই ইনিংসে যথাক্রমে ১০৫ ও ১০৭ রানে গুটিয়ে যায়। ও'কিফি দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭২ রানে ১২ উইকেট এবং নাথন লিওন পাঁচ উইকেটে নিয়েছেন। অসি স্পিনারদের সামনে, বিশেষ করে, ম্যাচের তৃতীয় দিনে রীতিমতো অসহায় দেখিয়েছে ভারতের ব্যাটিং লাইনআপকে। ও'কিফি ও লিওন যেভাবে অভ্রান্ত নিশানায় বল করেছেন তার প্রশংসা করেছেন সৌরভ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন, অসি স্পিনাররা এভাবে বোলিং করলে ভারত এবার টার্নি পিচ করতে ভয় পাবে। সৌরভ আরও বলেছেন, অসি স্পিনারদের এই বোলিং দেখে টিম ইন্ডিয়া নিশ্চয় বিস্মিত তিনি বলেছেন, ভারতে টার্নার পিচ এই প্রথম নয়। কারণ ভারত মনে করে, তাদের স্পিনাররা অস্ট্রেলিয়ার স্পিনার থেকেও বেশি নিখুঁত। কিন্তু পুনেতে ও'কিফি ও লিওন যেভাবে বল করল তা বাকি সিরিজের ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছে। পুনের ম্যাচে হারে ভারতের আশা শেষ হয়ে যায়নি। সৌরভ বলেছেন, এই হারের ধাক্কা সামলে বেঙ্গালুরুতে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে ভারত। তিনি বলেছেন, ভারত পরের ম্যাচ থেকে অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং ভালো খেলবে। এই প্রসঙ্গে সৌরভ দু বছর আগে গল টেস্টের কথা মনে করিয়ে দিয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে গলে রঙ্গনা হেরাটের স্পিনে কুপোকাত্ হয়েছিল ভারত। কিন্তু এরপরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ভারত এবং সিরিজও জেতে। সৌরভ বলেছেন, ভারতীয় দল খুবই শক্তিশালী। কিন্তু পুনের মতো পিচে না খেলারই পরামর্শ দিয়েছেন সৌরভ। ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন হয়েছিল, তেমনি ম্যাচ পাঁচ দিন পর্যন্তই খেলার উপযোগী পিচ হওয়া উচিত। সৌরভ বলেছেন, পুনেতে যদি ভারত টসে জিতত তাহলে ফলাফল আলাদা হতে পারত। কিন্তু টেস্ট ক্রিকেটে জেতা-হারাটা টসের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়। বেঙ্গালুরু, রাঁচি ও ধর্মশালায় স্পোর্টিং পিচ করার পক্ষে সওয়াল করেছেন তিনি। পিচ ভালো হলে ম্যাচ চতুর্থ ও পঞ্চম দিন পর্যন্ত গড়াবে। ভালো পিচে খেললেই ভারত ভালো ফল করতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Savita Punia: অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
অলিম্পিক্স পর্যন্ত বন্ধ মিষ্টি, ফাস্টফুড, কীভাবে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় মহিলা হকি দল?
Eden Gardens: আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
আইপিএলের সেরা মাঠের পুরস্কার অর্থের ভাগ নিয়ে তীব্র অসন্তোষ সিএবিতে! মঙ্গলবার বৈঠক ইডেনে
Vaibhav Sooryavanshi: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপে রোহিতের সঙ্গে কি জুটি বাঁধতে চলেছে বৈভব?
Suryakumar Yadav: নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?
নেটে ১০০০ বলে ব্যাটিং অনুশীলন, 'প্রাক্তন' বিশ্বজয়ী ক্যাপ্টেনই কি ভরসা হবেন শ্রেয়সদের?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget