এক্সপ্লোর

INDW vs AUSW: ২৬১ রানে গুটিয়ে গেল অজিদের দ্বিতীয় ইনিংস, ম্যাচ জিততে স্মৃতিদের লক্ষ্যমাত্রা ৭৫

INDW vs AUSW Test Match: এই নিয়ে ম্যাচের ২ ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন অজি অলরাউন্ডার। এলিসা পেরি ৪৫ রান ও ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৩২ রান করেন। 

মুম্বই: অস্ট্রেলিয়ার (Australia Womens Cricket Team) বিরুদ্ধে মহিলা ক্রিকেটে টেস্টে (Test Cricket) এখনও পর্যন্ত কোনওদিন জিততে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। তবে এবার সুযোগ রয়েছে। অ্যালিসা হিলির দলের বিরুদ্ধে টেস্ট জিততে ভারতের লক্ষ্য মাত্রা মাত্র ৭৫। দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে গেল অজিরা। ৪ উইকেট নিলেন স্নেহ রানা। ২টো করে উইকেট নেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ও রাজেশ্বরী গায়কোয়াড। ১টি উইকেট নেন পূজা ভাস্ত্রাকার।

গতকাল তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান বোর্ডে তুলে নিয়েছিল অজিরা। ৪৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। এদিন অবশ্য আর মাত্র ২৮ রান বোর্ডে যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে বসে অজি শিবির। তাহিলা ম্যাকগ্রা ৭৩ রানের ইনিংস খেলেন দ্বিতীয় ইনিংসে। তিনিই অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই নিয়ে ম্যাচের ২ ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন অজি অলরাউন্ডার। এলিসা পেরি ৪৫ রান ও ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৩২ রান করেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

উল্লেখ্য, গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেথ মুনি ও লিচফিল্ড এদিন প্রথম ওপেনিং জুটিতে ৪৯ রান বোর্ডে যোগ করেন। আগের ইনিংসে লিচফিল্ড খাতা খোলার আগেই ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। এদিন যদিও ১৮ রানের ইনিংস খেলেন তিনি। বেথ মুনি দ্রুততার সঙ্গে রান তুলছিলেন বোর্ডে। তবে ৩৭ বলে ৩৩ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। দুরন্ত ফিল্ডিংয়ের উদাহরণ দেন শিলিগুড়ির রিচা ঘোষ। 

তবে এরপর এলিস পেরি এবং থালিয়া অস্ট্রেলিয়ার হয়ে লড়াইটা শুরু করেন। দুইজনে তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন। গুরুত্বপূর্ণ সেই পার্টনারশিপ ভাঙেন স্নেহ রানা। ৪৫ রানে সাজঘরে ফিরতে হয় পেরিকে। তবে থালিয়া ক্রিজে টিকে থাকেন। তাঁকে অধিনায়ক হিলি যোগ্য সঙ্গ দেন। থালিয়া নিজের তৃতীয় টেস্ট অর্ধশতরান পূরণ করেন। তিন উইকেট হারিয়েই দু'শো রানের গণ্ডিও পার করে অস্ট্রেলিয়া। তবে দিনের শেষবেলায় দুই তারকাকেই ফিরিয়ে ভারতকে ম্যাচে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget