এক্সপ্লোর

Harmanpreet Kaur: 'কোনও আক্ষেপ নেই', দুই ম্যাচ নির্বাসনের পরেও নিজের আচরণ নিয়ে অনুতপ্ত নন হরমনপ্রীত

Indian Cricket Team: আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর আচরণ প্রবল সমালোচিত হয়েছিল।

মুম্বই: আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি দুই ম্যাচ নির্বাসিত হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর আচরণ প্রবল সমালোচিত হয়েছিল। তবে হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) জানিয়ে দিলেন, তাঁর ব্যবহার নিয়ে কোনও অনুশোচনা নেই।

মহিলাদের হান্ড্রেড টুর্নামেন্ট খেলার ফাঁকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেছেন, 'আমি বলব না কোনও অনুশোচনা রয়েছে। কারণ খেলোয়াড় হিসাবে দিনের শেষে সকলেই দেখতে চায় পরিচ্ছন্নতা, স্বচ্ছতা। খেলোয়াড় হিসাবে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। নিজেরা কী অনুভব করছি, সেটা প্রকাশ করারও।'

হরমনপ্রীত আরও বলেছেন, 'আমার মনে হয় না, আমি ভুল কিছু বলেছি কোনও ক্রিকেটার বা অন্য কাউকে। যা মাঠে ঘটেছে, যা সবাই দেখেছে আমি সেটাই বলেছি। আমি শুধু মাঠে যেটা হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আমি কোনও কিছুতে অনুশোচনা করি না।' যা থেকে স্পষ্ট, বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজে আম্পায়ারিং নিয়ে রাগ দেখিয়ে আইসিসির শাস্তির কোপে পড়েও তাঁর দৃষ্টিভঙ্গি এখনও বদলাননি ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক।

গত মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন আম্পায়ারিং নিয়ে বেজায় রুষ্ট হয়েছিলেন হরমনপ্রীত কৌর। আউটের সিদ্ধান্তে খুশি না হওয়ায় স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন সজোরে। ম্যাচের পর আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলছিলেন তিনি। এখানেই শেষ নয়। হরমনপ্রীত রাগের বহিঃপ্রকাশ ঘটান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার ওপরও। তাঁর সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন। এমন আচরণের জেরে হরমনকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করেছে আইসিসি। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে হাংঝাউয়ে এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত।

দিনকয়েক আগেই হরমনপ্রীত বলেছেন যে, ডব্লিউপিএল মহিলা ক্রিকেটারদের জন্য গেমচেঞ্জার ছিল। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বাস করেন যে, কিছু দর্শকদের পুরুষদের আইপিএলের চেয়ে মহিলাদের আইপিএলের প্রতি আগ্রহ বেশি ছিল। এছাড়াও তিনি বলেছেন যে, ডব্লিউপিএলে আসন্ন বছরগুলিতে দলের সংখ্যা বাড়তে পারে এবং এটি দেশের তরুণ প্রতিভাদের জন্য বিরাট বড় এক সুযোগ হবে।                                   

আরও পড়ুন: ABP Exclusive: উদ্যোগী স্নেহাশিস, অভিমান ঝেড়ে ফেলে সিএবি-র জীবনকৃতি সম্মান নিচ্ছেন রাজু

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget