এক্সপ্লোর

Akhtar On Kohli: সচিনের একশো সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে, বিরাট-আশা আখতারের

Shoaib Akhtar On Virat Kohli: পাক পেসার জোর গলায় বলছেন, বিরাট শুধু সচিনের রেকর্ড ভাঙবেনই না, আন্তর্জাতিক ক্রিকেটে একশো দশ সেঞ্চুরি করবেন।

মুম্বই: আমদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরি কোহলির। কেরিয়ারের আঠাশতম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ সেঞ্চুরি হয়ে গিয়েছে কোহলির।

কিন্তু কোহলি কি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একশো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন?

শোয়েব আখতার (Shoaib Akhtar) এ ব্যাপারে আত্মবিশ্বাসী। জোর গলায় বলছেন, বিরাট শুধু সচিনের রেকর্ড ভাঙবেনই না, আন্তর্জাতিক ক্রিকেটে একশো দশ সেঞ্চুরি করবেন।

পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলারের মতে, চৌত্রিশের কোহলির ওপর এখন আর নেতৃত্বের বোঝা নেই। ফলে চাপমুক্ত হয়ে ব্যাটিং করতে পারবেন। সংবাদসংস্থা এএনআইকে আখতার বলেছেন, 'বিরাট কোহলি ছন্দে ফিরতই। এটা আমার কাছে নতুন নয়। আগে নেতৃত্বের গুরুদায়িত্ব ওর ওপর ছিল। এখন ও মুক্ত। আগের চেয়েও বেশি মনোযোগ দিয়ে খেলবে। আমি নিশ্চিত যে ও একশো দশটি সেঞ্চুরি করবে আর সচিনের একসো আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবে।'

নতুন দায়িত্ব

আহত ঋষভ পন্থ এবারের আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে ডেভিড ওয়ার্নারই (David Warner) যে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতা হচ্ছেন, তা দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন। এবার সেই খবরে সিলমোহর পড়ল। সরকারিভাবে দিল্লি ক্যাপিটালসের তরফে আসন্ন মরসুমের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক ঘোষণা করা হল। সহ-অধিনায়কত্ব করতে দেখা যাবে অক্ষর পটেলকে। 

অধিনায়ক নির্বাচিত হওয়ার পর অজি তারকা বলেন, 'দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসাবে ঋষভ দারুণ কাজ করেছে। আমরা সকলেই ওকে মিস করব। আমার ওপর আস্থা রাখার জন্য দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। এই ফ্রাঞ্চাইজিটা বরাবরই আমার কাছে খুবই স্পেশাল এবং এত প্রতিভাবান এক দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভীষণ উৎসাহিত। সকলের সঙ্গে দেখা করে মাঠে নামার তর সইছে না আর।'

প্রসঙ্গত, ২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল জিতেছিল। তবে ২০২০ সালের আইপিএলে খারাপ ফর্মের জেরে তাঁকে দলের অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়। প্রবল বিতর্কের মাঝে শেষ হয় তাঁর সানরাইজার্স সফর। গত বারের আইপিএল মেগা নিলামেই আবার দিল্লিতে যোগ দেন তিনি। এই ফ্রাঞ্চাইজির সঙ্গেই নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন ওয়ার্নার। বিতর্ককে পিছনে ফেলে আসন্ন আইপিএলে ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন অধিনায়ক ওয়ার্নার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
Spain vs Argentina: স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে
স্পেনকে বিশ্বচ্য়াম্পিয়ন করে দেল বস্কির ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দে লা ফুয়েন্তে

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget