এক্সপ্লোর

Indian Cricket Team: প্র্যাক্টিস ম্যাচ খেলবেন রাহুল-শ্রেয়স, এশিয়া কাপের দলে রাখা হবে?

Indian Cricket Team: বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দুই তারকা।

বেঙ্গালুরু: সামনেই এশিয়া কাপ। যে টুর্নামেন্টের দল নির্বাচন হবে দিন কয়েকের মধ্যে। তারপরই ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে কি সম্পূর্ণ সেরে উঠেছেন কে এল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?

বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে উচ্ছ্বসিত হতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। কারণ, ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং শুরু করেছেন দুই তারকা। গোটা দুয়েক প্র্যাক্টিস ম্যাচ খেলবেন তাঁরা। 

এই সপ্তাহে প্র্যাক্টিস ম্যাচগুলি খেলার কথা রাহুল ও শ্রেয়স আইয়ারের। সেই ম্যাচদুটি থেকে জাতীয় নির্বাচকদের একটা স্পষ্ট ধারণা হতে পারে ম্যাচ পরিস্থিতিতে দুজনে কেমন পারফর্ম করছেন, কতটা সাড়া দিচ্ছে তাঁদের শরীর। 
 
আগামী সপ্তাহে, ২০ অগাস্ট এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। তার আগে রাহুল ও শ্রেয়সের শারীরিক অবস্থার আপডেটের দিকে নজর থাকবে জাতীয় নির্বাচকদেরও।
 
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'আমাদের কয়েকজন ক্রিকেটার চোট সারিয়ে দলে ফিরছে। আমরা তাদের এশিয়া কাপের দলে সুযোগ দিতে চাই। এখনই এশিয়া কাপের কথা ভাবছি না। ২৩ অগাস্ট থেকে বেঙ্গালুরুতে এক সপ্তাহের প্রস্তুতি শিবির রয়েছে। ওয়ান ডে দল হিসাবে সকলে সেখানে জড়ো হব। তারপর পরিস্থিতি বুঝে এগনো যাবে।'
 
ওয়াকিবহাল মহলের মতে, রাহুল ও আইয়ারের শারীরিক অবস্থার পরিস্থিতি দেখে নেওয়ার জন্য এশিয়া কাপের দল ঘোষণার আগে বাড়তি সময় নিচ্ছে বোর্ড। সেই কারণে দেরিতে হচ্ছে এশিয়া কাপের দল নির্বাচন।

গত ২১ জুলাই বিবৃতি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল, রাহুল ও আইয়ার - দুই ব্যাটারই নেটে ব্যাটিং শুরু করেছেন। বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, আপাতত দুজনের স্ট্রেংথ ও ফিটনেসের কসরত চলছে। তাঁদের উন্নতি দেখে সন্তোষজনক মনে হয়েছে বিশেষজ্ঞদের। এবার তাঁদের প্রস্তুতির সূচি আরও কঠোর করা হবে। দ্রুত পুরোদমে প্র্যাক্টিস শুরু করবেন দুই ব্যাটার।

ঋষভ পন্থের ফিটনেস আপডেটও দিয়েছে বোর্ড। ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, দ্রুত উন্নতি করছেন ঋষভ পন্থ। নেটে ব্যাটিং ও কিপিং - দুইই শুরু করেছেন। তাঁর জন্য বিশেষ ফিটনেস সূচি তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্ট্রেংথ ও ফ্লেক্সিবিলিটি ড্রিল ও দৌড়। সেই সূচি মেনেই চলছে পন্থের মাঠে ফেরার লড়াই।

আরও পড়ুন: নেহরার দুধের গ্লাস ফাঁকা করে দিতেন বীরু! ভারতীয় দলের কৃপণতম ক্রিকেটার কে ছিলেন?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget