এক্সপ্লোর

Asia Cup 2022: এশিয়া কাপেই বাবরদের বিশ্বরেকর্ড ভেঙে ফেলার হাতছানি ভারতের সামনে

Indian Cricket Team: এই বছরে ইতিমধ্যেই ভারতীয় দল ১৬টি ২০ ওভারের ম্য়াচ জিতেছে। অপরাজিত হয়ে এশিয়া কাপ ঘরে আসলেই তাই তৈরি হবে নতুন বিশ্বরেকর্ড।

নয়াদিল্লি: ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ (Asia Cup 2022)। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ ২০ ওভারের ফর্ম্যাটে খেলা হবে। এই টুর্নামেন্টেই ভারতীয় দলের (Indian Cricket Team) সামনে এক সর্বকালীন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।

রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সদ্যই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ মাত দিয়েছে। তার আগে ইংল্যান্ডকেও তাদের ঘরের মাঠে ২-১ টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এ বছরই ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকেও পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। এর ফলে ভারতীয় দল ২০২২ সালে মোট ১৬টি ২০ ওভারের ম্যাচ জিতেছে।

এশিয়া কাপে রেকর্ড গড়ার হাতছানি

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ অগাস্ট থেকে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ রয়েছে। এই সফরে কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই এশিয়া কাপেই এরপর ভারতীয় দল আবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলবে। সেই টুর্নামেন্টেই ভারতের সামনে বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতীয় দল দুই ম্যাচ খেলবে। তারপর সবকিছু ঠিকঠাক থাকলে সুপার চারে আরও তিন ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেখান থেকে ১৩ সেপ্টেম্বর ফাইনালে পৌঁছলে এশিয়া কাপে মোট পাঁচটি ম্যাচ খেলবে ভারত।

এই পাঁচ ম্যাচের সবকয়টিতে যদি ভারতীয় দল জিততে পারে, তাহলেই তারা ভেঙে ফেলবে পাকিস্তানের এক সর্বকালীন রেকর্ড। টি-টোয়েন্টি ফর্ম্যাটে এক বছরে সর্বাধিক ২০ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বর্তমানে পড়শি দেশের দখলে। গত বছরই বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানদল এই রেকর্ড গড়েছিল। ভারতের ২০২২ সালে জয়ের সংখ্যা ১৬। পাঁচ ম্য়াচ জিতলে তা গিয়ে দাঁড়াবে ২১-এ। অর্থাৎ, অপরাজিতভাবে এশিয়া কাপ জিততে পারলেই ভারত পাকিস্তানের রেকর্ড ভেঙে দেবে। বর্তমানে এই তালিকায় দ্বিতীয় স্থানেও রয়েছে পাকিস্তান। ২০১৮ সালে তারা মোট ১৭টি ২০ ওভারের ম্যাচ জিতেছিল।

রেকর্ড গড়া 'নিশ্চিত'

টিম ইন্ডিয়া এশিয়া কাপের গ্রুপ পর্বেই সেই রেকর্ড ভেঙে দিতে পারে। অবশ্য এশিয়া কাপে না হলেও, তারপরেই ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। সেই সিরিজের পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। সুতরাং, খুব হেরফের না হলে বাবর আজমদের রেকর্ড যে টিম ইন্ডিয়া ভাঙতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত। এবার দেখার সেই কৃতিত্বটা টিম ইন্ডিয়া কবে এবং কার বিরুদ্ধে গড়ে।

আরও পড়ুন: দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে মাঠে উপস্থিত থাকতে চান? জেনে নিন কীভাবে কাটবেন টিকিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

BJP News: 'বন্দে মাতরম গানের সময় তৃতীয় অন্তরা গাইতে আপত্তি করেন সনিয়া গান্ধী', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget