এক্সপ্লোর

Kohli On Dhoni: ধোনির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা হয়েছে, পাত্তা দিইনি কেউই: কোহলি

Team India: বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সেই বিরাট কোহলি (Virat Kohli) বাইশ গজে ব্যাট হাতে দোসর হিসাবে কাকে পছন্দ করেন?

নয়াদিল্লি: বিশ্বের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। সেই বিরাট কোহলি (Virat Kohli) বাইশ গজে ব্যাট হাতে দোসর হিসাবে কাকে পছন্দ করেন?

এক সাক্ষাৎকারে কোহলি বলেছেন, ‘টেস্টে জিঙ্কসের (দলে অজিঙ্ক রাহানের (Rahane) ডাকনাম) সঙ্গে ব্যাটিং উপভোগ করি। আমাদের বেশ কিছু ভাল পার্টনারশিপ গড়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ক্রিস গেল ও এ বি ডিভিলিয়ার্সের সঙ্গে আমার দুরন্ত কিছু পার্টনারশিপ রয়েছে। আইপিএলে। দুজনই অসামান্য ক্রিকেটার। আমাদের মধ্যে বোঝাপড়া দুর্দান্ত। মাঠের বাইরেও ওরা দারুণ।’

ভারতের জার্সিতে (Indian Jersey) ওয়ান ডে ক্রিকেটে সেরা ব্যাটিং সঙ্গী কে? কোহলি বলেছেন, ‘রোহিতের সঙ্গে দারুণ কিছু পার্টনারশিপ রয়েছে। শিখরের সঙ্গেও। এমএসের (মহেন্দ্র সিংহ ধোনি) (MS Dhoni) সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত। এমএস যদি কখনও রান নেওয়ার সময় বলত টু... আমি চোখ বন্ধ করে দৌড়তাম কারণ জানতাম, ওর বিচারবুদ্ধি এত প্রখর যে, দু রান হবেই।’

ধোনির সঙ্গে তাঁর সমীকরণ ক্রিকেটবিশ্বে সর্বজনবিদিত। ধোনির প্রশংসায় সব সময়ই পঞ্চমুখ থাকেন কোহলি। বলেছেন, ‘ওর মতো ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক আমি আর দেখিনি। আমি অধিনায়ক থাকাকালীন ওকে যদি কিছু জিজ্ঞেস করতাম, ১০ বারের মধ্যে ৮ বা ৯ বার যে পারমর্শ দিত, তাতেই কাজ হতো। ওকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমাদের বন্ধুত্ব যত দিন গিয়েছে, তত গাঢ় হয়েছে। অনেকে আমাদের মধ্যে ফাটল দেখানোর চেষ্টা করেছে। তাতে আমাদের কিছু এসে যায়নি। ও এসব পড়ে না। আমিও না।’

একটি মজার কাহিনিও শুনিয়েছেন কোহলি। বলেছেন, ‘তখন আমি অনূর্ধ্ব ১৭ স্তরে ক্রিকেট খেলছি। ক্লাব পর্যায়ের একটি ম্যাচে আমি ক্যাপ্টেন। বোলারকে বল দেওয়ার সময় বাকি ক্যাপ্টেনদের মতোই জিজ্ঞেস করতাম, কোথা থেকে? মানে, কোন এন্ড থেকে বোলিং করবে। তো সেবার নজফগড়ের এক নতুন বোলার দলে এসেছে। ম্যাচে ওর হাতে বল দেওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে? ও বলল নজফগড় থেকে। আমি জিজ্ঞেস করলাম, বল কোথা থেকে করবে? ছেলেটি বলল, নজফগড় থেকে। ও বুঝতেই পারছিল না। যাই হোক, কলকাতায় একটা ম্যাচ চলাকালীন এমএসকে গল্পটা বলেছিলাম। ওর হাসি তো থামতেই চায় না। ভীষণ মজা পেয়েছিল। ও এরকমই। ছেলেমানুষের মতো।’

আরও পড়ুন: নচিকেতা আর ক্রিকেট, বার্ষিক অনুষ্ঠানে চমক দিতে চলেছে সিএবি

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget