এক্সপ্লোর

Umran Malik: কলকাতা বইমেলায় তারকা অতিথি, মেলার মাঠে হাজির স্পিডস্টার উমরন

Team India: এদিন সন্ধ্যায় আরও একটি অনুষ্ঠানে হাজির হন উমরন মালিক। ডালহৌসি ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে হাজির ভারতীয় দলের পেসার।

কলকাতা: নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) টেস্ট ম্যাচ শুরু হল বৃহস্পতিবার। যে ম্যাচে তাঁকে খেলানোর হয়ে সওয়াল করছেন জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। অনেকের মনে হয়েছে, তাঁর গতির আগুনের সামনে ফেলা উচিত বিপক্ষ ব্যাটারদের।

উমরন মালিক (Umran Malik) অবশ্য টেস্ট দলে সুযোগ পাননি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে হয়তো শুধু সীমিত ওভারের ক্রিকেটেই ভাবছেন তাঁকে। আর ভারত-অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার দিন জম্মু-কাশ্মীরের স্পিডস্টার আচমকা হাজির সল্ট লেকের সেন্ট্রাল পার্কে। কলকাতা বইমেলার ময়দানে।

বৃহস্পতিবার বিকেলে মেলার মাঠে হাজির হয়ে যান উমরন। হলুদ টি-শার্ট। চোখে রোদচশমা। ঝকঝকে দেখাচ্ছিল ভারতীয় ক্রিকেটারকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যায় যে, উমরন আসছেন বইমেলায়। যাঁর গতির আগুন প্রতিপক্ষ ব্যাটারদের কাছে আতঙ্কের মতো, তাঁকে এক ঝলক দেখার জন্য শুরু হয় হুড়োহুড়ি। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সাহায্যে উমরনের গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়।

উমরন এসেছিলেন একটি নির্দিষ্ট স্টলে। উদ্যোক্তারাই তাঁকে ভিড় থেকে রক্ষা করে স্টলে হাজির করেন। সেখানে জনতার দাবি মিটিয়ে হাতে মাইক্রোফোন তুলে নেন উমরন। হিন্দিতে বলেন, 'আপনাদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। সকলে ভাল থাকবেন।'                           

গতির রাজা বলা হয় তাঁকে। দেশের মাটিতে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে বল করেছেন। ভারতের সবচেয়ে দ্রুতগতির বোলার এখন উমরনই। বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হয়েছে বৃহস্পতিবারয। উমরন টেস্টের দলে নেই। এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই লক্ষ্যেই উমরনকে প্রস্তুত করা হচ্ছে। সেই ফাঁকেই বইমেলায় হরাজির উমরন। কলকাতায় এসে উচ্ছ্বসিত ভারতীয় দলের এই তরুণ পেসার।                                                 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Umran Malik (@umran_malik_1)

এদিন সন্ধ্যায় আরও একটি অনুষ্ঠানে হাজির হন উমরন মালিক। ডালহৌসি ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে হাজির ভারতীয় দলের পেসার। তাঁকে সংবর্ধিত করেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ডালহৌসি ক্লাবে এসে বেশ অভিভূত ভারতীয় দলের স্পিডস্টার। উমরন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, চেয়ারম্যান সুব্রত দত্ত, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: সচিন-নীরজের মন্ত্রে উদ্বুদ্ধ হৃষিতা, হাওড়ার কন্যার লক্ষ্য মহিলাদের আইপিএল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget