এক্সপ্লোর

Indian Football Team: ফিফার ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গেল ভারত, এক নম্বর দল কোনটি?

FIFA Rankings: কাতার বিশ্বকাপের আগেই এটাই ফিফার প্রকাশিত শেষ ব়্যাঙ্কিং। এরপর বিশ্বকাপের পরে ২২ ডিসেম্বরই ফিফার তরফে নতুন ব়্যাঙ্কিং প্রকাশিত হবে।

জুরিখ: ফিফার তরফে নতুন ব়্যাঙ্কিং (FIFA Rankings) প্রকাশিত হল। সেই নতুন ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল ভারতীয় দল (Indian Football Team)। নেশনস লিগের মোট ৫৩টি ম্যাচ ও ১১৯টি ফ্রেন্ডলি ম্যাচে পারফরম্যান্সের বিচারেই নতুন ব়্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই ব়্যাঙ্কিং তালিকায় ভারত ১০৪ নম্বর থেকে পিছিয়ে গিয়ে ১০৬ নম্বর স্থানে নেমে গেল। তবে ব়্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ স্থানে কোনওরকম বদল হয়নি।

শীর্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপে বিশ্বের এক নম্বর দল হিসাবেই মাঠে নামতে চলেছে রেকর্ড বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দল (Brazil Football Team)। তাদের পরে দুই নম্বর স্থানে রয়েছে বেলজিয়াম। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনাও খুব একটা পিছিয়ে নেই। অপরাজিত আলবেসেলিস্তে তৃতীয় স্থানে রয়েছে। ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে নিজেদের দখল অব্যাহত রেখেছে। ইতালি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও, তারা ব়্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। রবার্তো মানচিনির দল ইংল্যান্ডকে নেশনস লিগে ১-০ হারিয়ে তাদের সঙ্গে নিজেদের রেটিং পয়েন্টের ব্যবধান কমাতেও সক্ষম হয়েছে।  

 

প্রথম দশে এক বদল

ইতালির উত্থানে একধাপ পিছিয়ে গেল স্পেন। তারা সাত নম্বর স্থানে রয়েছে। প্রথম দশে বদল বলতে এটাই। নেদারল্যান্ডস আট নম্বরে, রোনাল্ডোর পতুর্গাল নয় নম্বর স্থানে এবং ডেনমার্ক ব়্যাঙ্কিংয়ে দশে রয়েছে। কাতার বিশ্বকাপে এই ব়্যাঙ্কিংই বজায় থাকবে। বিশ্বকাপ শেষ হওয়ার পর ২২ ডিসেম্বর আবার ফিফার তরফে নতুন  প্রকাশ করা হবে। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে এবারের ফিফা বিশ্বকাপ।

টিকা বাধ্যতামূলক নয়

কাতার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের কারও কোভিডের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তবে কাতারে যাওয়ার পর সেখানে করোনা পরীক্ষা অবশ্যই করাতে হবে। যদি সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে, তবেই একমাত্র বিশ্বকাপের আসর দেখতে পারবেন সমর্থকরা। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ''করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে থাকায় যে সমর্থকরা খেলা দেখতে কাতারে আসবেন, তাঁদের টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।''

করোনার ভ্যাকসিন না নিয়ে গেলেও কাতারে গিয়ে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। বিমানবন্দরেই করোনা পরীক্ষা হবে। এছাড়া অন্তত ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর রিপোর্টে যদি নেগেটিভ থাকে, তবেই কাতারে ঢুকতে পারা যাবে। তবে কোনও উপসর্গ না থাকলে তাঁর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন: কেরালার বিরুদ্ধে হার দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু লাল হলুদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget