এক্সপ্লোর

Hockey India: কোথায় দাঁড়িয়ে ভারতীয় হকি? পরবর্তী লক্ষ্য কী? কী বলছেন কিংবদন্তি অশোক কুমার?

মেজর ধ্য়ানচাঁদ সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশোক কুমার।

নয়াদিল্লি: ১৯৭৫ সালে কুয়ালালামপরে প্রথমবার হকি বিশ্বকাপ জিতেছিল ভারতীয় হকি দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিংবদন্তি স্ট্রাইকার অশোক কুমার। সেই ফাইনালের জয়সূচক গোলটিও এসেছিল অশোক কুমারের স্টিক থেকেই। মেজর ধ্য়ানচাঁদ সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অশোক কুমার। ভারতীয় হকি নিয়ে আশার বানী শোনালেন এই কিংবদন্তি। তিনি মনে করেন টানা দুটো অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া ভারতীয় হকির জন্য সবচেয়ে স্বর্ণোজ্জ্বল মুহূর্ত। 

৭৫ বছর বয়সি ভারতীয় হকির এই কিংবদন্তি বলছেন, ''আমরা যখন হকি খেলতাম তখন প্রাকৃতিক ঘাসে খেলতাম। কিন্তু এখন সব বদলে গিয়েছে। এখন অ্য়াস্ট্রােটার্ফে খেলা হয়। স্কিলসেটটা এখনও আগের মতই রয়েছে। বাকি সব বদলে গিয়েছে। ১৯৮০ সাল পর্যন্ত আমরা আটবার অলিম্পিক্সে সোনা জিতেছিলাম। কিন্তু এরপরই ঘাস বদলে যায়। অ্য়াস্ট্রোটার্ফ আসে। ১৯৯০-২০০০ পর্যন্ত আমাদের দলে কয়েকজন প্লেয়ার ছিলেন, যাঁরা খেলাটা বাঁচিয়ে রাখতেন। অ্য়াস্ট্রোটার্ফের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন সবাই। কিন্তু এখন আমরা আরও অনেক পরিণত। অলিম্পিক্সে টানা দুবার পদক জিতেছি আমরা। এশিয়ান হকিতে আমরাই এখন রাজ করছি।''

অশোক কুমার আরও বলেন, ''আমরা এখন একমাত্র হকি বিশ্বকাপ জয়ের ৫০ বছর পূর্তি উদযাপন করছি। কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু আগামী বছরের বিশ্বকাপও জেতা।'' উল্লেখ্য়, ২০২৬ সালের আগস্ট মাসের ১৪-৩০ তারিখ পর্যন্ত বেলজিয়াম, আমস্টেলভিন, ওয়ার্ভে আয়োজিত হবে হকি বিশ্বকাপ। নিজের কেরিয়ারে অশোক কুমার হকি বিশ্বকাপ জেতা ছাড়াও ১৯৭১ সালে বিশ্বকাপে ব্রোঞ্জ ও ১৯৭৩ সালে বিশ্বকাপে রুপো জিতেছিলেন। এছাড়াও ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছেন।  

সাম্প্রতিক সময়ে ভারতীয় হকির দুরন্ত সাফল্যের নেপথ্যে হরমনপ্রীতের অবদান বিশাল। প্যারিসও দলের হয়ে সর্বাধিক গোল করেছিলেন তিনিই। যদিও খেলরত্ন সম্মানে সম্মানিত হওয়ার পরই ভারতীয় হকি দলের অধিনায়ক জানিয়ে দিলেন এই কৃতিত্ব পুরোটাই তাঁর পরিবার ও দলের সতীর্থদের প্রাপ্য। টোকিও অলিম্পিক্সেও ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল। সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হরমনপ্রীত। এছাড়াও বর্ষসেরা হকি প্লেয়ারের পুরস্কারও জিতে নিয়েছিলেন ২৯ বছর বয়সি অমৃতসরের এই তরুণ। হরমনপ্রীত বলছেন, ''এই সম্মান পেয়ে আমি বেজায় খুশি। এই সাফল্যের নেপথ্যে আমার পরিবারের সদস্যরা ও দলের সতীর্থদের অবদান বিরাট। ওঁরা ছাড়া এই সম্মান আমি পেতাম না। সতীর্থরা প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছেন ভারতীয় হকির স্বার্থে। বিভিন্ন টুর্নামেন্টে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। অলিম্পিক্সে পদক জিতেছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget