এক্সপ্লোর

Paris Olympics: জোড়া সুখবর, প্যারিস অলিম্পিক্সের টিকিট পেল ভারতীয় পুরুষ এবং মহিলা রিলে দল

Olympics 2024: ১ অগস্ট থেকে প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স বিভাগের লড়াই শুরু হবে।

নাসাও: সোমবার সকাল সকালই বাহামাস থেকে ভেসে এল জোড়া সুখবর। ভারতীয় পুরুষ এবং মহিলা, উভয় দলই ৪*৪০০ মিটারের রিলে দৌড়ে অলিম্পিক্সের (Paris Olympics 2024) টিকিট জোগাড় করে নিল। বিশ্ব অ্যাথলেটিক্স রিলেজ়ের দ্বিতীয় রাউন্ডে দুই দলই দ্বিতীয় স্থানে শেষ করে। 

মহিলাদের প্রথম হিটে শীর্ষে শেষ করে জামাইকা। ঠিক তারপরেই রুপাল চৌধুরী, এমআর পুভাম্মা, জ্যোতিকা শ্রী ডান্ডি এবং শুভা বেঙ্কটেশনকে নিয়ে গড়া ভারতীয় দল দ্বিতীয় স্থানে শেষ করে। অপরদিকে, মহম্মদ আনাস, মহম্মদ আজমল, আরোকিয়া রাজীব, এবং আমোজ জেকব তিন মিনিট ৩.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়। দুই মিনিট ৫৯.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয় যুক্তরাষ্ট্র। ২৬ জুলাই থেকে ১১ অগস্ট অলিম্পিক্স আয়োজিত হবে। দুই হিটের পর প্রথম তিন স্থানে থাকা দলগুলির প্যারিসের ছাড়পত্র পাওয়ার কথা ছিল। দুইক্ষেত্রেই তা করতে সমর্থক হয়েছেন ভারতীয় অ্যাথলিটরা।

 

শুরুটা কিন্তু এদিন কোনও ভারতীয় দলই ভালভাবে করতে পারেনি। প্রথম রাউন্ডে তিন মিনিট ২৯.৯৪ সেকেন্ডে নিজেদের দৌড় শেষ করে ভারতীয় মহিলা দল। আর পুরুষ দল তো প্রথম রাউন্ড শেষই করতে পারেনি। রাজেশ রমেশের পায়ে টান ধরে। তাই মাঝপথে বাধ্য হয়েই তাঁকে সরে দাঁড়াতে হয়। তবে শেষমেশ প্রত্যাবর্তন ঘটিয়ে প্যারিসের টিকিট পাকা করে। ট্র্যাক  অ্যান্ড ফিল্ড থেকে ইতিমধ্যেই ১৯ জন ভারতীয় প্যারিসের টিকিট পাকা করেছে। সেই তালিকায় গতবারের সোনাজয়ী নীরজ চোপড়ও রয়েছেন। ১ অগস্ট থেকে প্যারিস অলিম্পিক্সের অ্যাথলেটিক্স বিভাগের লড়াই শুরু হবে।

তবে অ্যাথলেটিক্স বিভাগে পদক জয়ের অন্যতম বড় দাবিদার মুরলি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েছেন। ২৫ বছর বয়সি ভারতীয় লং জাম্পার মুরলি জানান অনুশীলনের সময় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। এই চোটের জেরেই মুরলির আর এ বারের অলিম্পিক্সে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাঁকে হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। মুরলি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মঙ্গলবার অনুশীলন করার সময় আমি হাঁটুতে চোট পাই। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর আমার হাঁটুতে অস্ত্রোপ্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে একটা জিনিস যেটার জন্য সাম্প্রতিক সময়ে আমি এত খাটাখাটনি করেছি, সেটায় আর অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: পাখির চোখ প্যারিস অলিম্পিক্স, ৮ বছর পর জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামছেন দীপা 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
India Vs Zimbabwe: ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের
ইংল্য়ান্ড সিরিজ অতীত, জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে সতীর্থদের 'পেপটক' শ্রেয়সের

ভিডিও

Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget