এক্সপ্লোর

Paris Olympics: টোকিওর পুনরাবৃত্তি হবে? প্যারিস পা রেখেই লক্ষ্যস্থির করে ফেলেছে ভারতীয় হকি দল

Indian Hockey Team: ১৯৮০ সালে শেষবার হকিতে অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিল ভারত। এরপর থেকে সোনা আসেনি। প্যারিসে তাই রুপো বা ব্রোঞ্জ নয়।

প্য়ারিস: টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ব্রোঞ্জ এসেছিল ঝুলিতে। প্যারিসও কি তার পুনরাবৃত্তি হবে? অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চ থেকে আরও একটা পদক নিয়ে আসতে পারবে ভারতীয় হকি দল (Indian Hockey Team)? অলিম্পিক্সের মঞ্চে আরও একটা পদক জয়ের লক্ষ্যে শনিবার রাতে প্যারিস পা রাখল ভারতীয় হকি দল। ১৯৮০ সালে শেষবার হকিতে অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছিল ভারত। এরপর থেকে সোনা আসেনি। প্যারিসে তাই রুপো বা ব্রোঞ্জ নয়। সোনা জয়ের লক্ষ্যেই ঝাঁপাতে চলেছেন হরমনপ্রীত, হার্দিক, শ্রীজেশরা। 

হকি ইন্ডিয়ার তরফে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে ভারতীয় হকি দলের ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ''স্বপ্ন দেখা শুরু অলিম্পিক্সে পদক জয়ের। ভারতীয় হকি দল প্যারিস পৌঁছে গেল।'' কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মণ্ডব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ''ভারতীয় হকি দল প্যারিস পৌঁছে গেল। অলিম্পিক ভিলেজে পৌঁছে গেছেন প্লেয়াররা। সবাই পাশে থাকুন। আমাদের বিশ্বাস এই দলটাই পারবে পদক আনতে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hockey India (@hockeyindia)

এবারের অলিম্পিক্সে ভারতীয় হকি দল তাঁদের অভিযান শুরু করতে চলেছে আগামী ২৭ জুলাই। অর্থাৎ অলিম্পিক্স শুরু হওয়ার একদিন পর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্য়াচে খেলতে নামবে তারা। ২৯ জুলাই খেলা আর্জেন্টিনার সঙ্গে। ৩০ জুলাই ও ১ আগস্ট ভারত খেলবে যথাক্রমে আয়ারল্যান্ড ও বেলজিয়ামের সঙ্গে। ২ আগস্ট ভারতের খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে। ভারত রয়েছে বি গ্রুপে। সেরা চারটি দল এরপর নক আউটে পৌঁছবে গ্রুপ থেকে। 

প্যারিসের আবহাওয়া, পরিস্থিতি কি সমস্যায় ফেলবে? মনপ্রীত বলছেন, ''টোকিওর যেমন পরিবেশ ছিল, প্যারিসের পরিবেশটা একটু আলাদা থাকবে। এছাড়াও এবার প্রচুর সমর্থক থাকবেন। আগের বার সমর্থক ছিল না স্টেডিয়ামে। আমরা ইউরোপে খেলেছি ইউরোপের অনেক সেরা দলের সঙ্গে। আমরা শুধু নিজেদের সেরা খেলাটা খেলতে চাই। প্রতিটা ম্য়াচে নিজেদের সেরা পারফরম্য়ান্স করার চেষ্টা করব।''

৩২ বছরের মনপ্রীত দীর্ঘ এক দশক ধরে ভারতীয় দলের অংশ। ২০১৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের জার্সিতে খেলেছিলেন মনপ্রীত। এরপর ২০১৬, ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের হয়ে খেলেছিলেন মনপ্রীত। ২০১৭ সালে এশিয়া কাপ জয়ে ভারতের নেতৃত্বভার সামলেছিলেন মনপ্রীত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget