এক্সপ্লোর

Navdeep Saini: বিশ্বকাপের পরই বিয়ের সানাই বাজল ভারতীয় ক্রিকেটারের বাড়িতে

IPL: সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ক্রিকেটার।

হরিয়ানা: সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার নভদীপ সাইনি (Navdeep Saini)। হরিয়ানার পেসার ঘরোয়া ক্রিকেটে খেলেন দিল্লির হয়ে। ৩০ বছর বয়সে ২০১৯ সালে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটান। দীর্ঘদিনের বান্ধবী স্বাতী আস্থানাকে বিয়ে করলেন ডানহাতি পেসার। 

সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন আইপিএলে (IPL) এক সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলা পেসার। বিয়ের একাধিক ছবি পোস্ট করে নভদীপ লিখেছেন, 'তোমার সঙ্গে প্রত্যেক দিনই ভালবাসার দিন। আজ সিদ্ধান্ত নিলাম, আজীবন থাকব একসঙ্গে। সকলের আশীর্বাদ এবং ভালবাসা চাইছি। জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম।'                            

তাঁর স্ত্রী স্বাতী পেশায় ভ্লগার। সাজপোশাক, ঘোরাঘুরি এবং জীবনযাত্রা নিয়ে ভ্লগিং করেন তিনি। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে নিয়মিত ভিডিও পোস্ট করেন স্বাতী। এ ছাড়া ইনস্টাগ্রামেও বিভিন্ন সময়ে ভিডিও এবং ছবি পোস্ট করেন।

ভারতের বিশ্বকাপের দলে ছিলেন না। তবে নভদীপ সদ্য খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। যদিও বল হাতে দুর্দান্ত কিছু করতে পারেননি। তাঁর দল দিল্লি সেমিফাইনালে হেরে যায় পাঞ্জাবের কাছে। সেই ম্যাচে তিন ওভারে ৩২ রান দিয়েছিলেন সাইনি। গোটা প্রতিযোগিতায় সাত ম্যাচে মাত্র ৪টি উইকেট পেয়েছিলেন। ইরানি কাপে অবশিষ্ট ভারতের হয়ে খেলেছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Navdeep Saini (@navdeep_saini10_official)

গত বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন নভদীপ। নিয়েছিলেন ৩টি উইকেট। ভারতের হয়ে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২১ অস্ট্রেলিয়া সফরে শেষ টেস্টে খেলেছিলেন তিনি। সেই সময়ে ভারতের প্রথম সারির অনেক ক্রিকেটার চোট পেয়েছিলেন বলে খেলানো হয়েছিল তাঁকে। তবে পরের দিকে আর সুযোগ পাননি। এবার কি স্ত্রী ভাগ্যে ফের জাতীয় দলের দরজা খুলবে নভদীপের?                              

আরও পড়ুন: গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরছেন হার্দিক ? আইপিএল ট্রেডিংয়ে বড়সড় দলবদলের জোরাল ইঙ্গিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget