এক্সপ্লোর
ইংল্যান্ডে ক্লাব ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট ভারতীয় পেসার শ্রীকান্ত ওয়াঘের

ছবি সৌজন্যে ফেসবুক
লন্ডন: ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগে অসাধারণ নজির গড়লেন ভারতীয় পেসার শ্রীকান্ত ওয়াঘ। স্টোকসলে ক্লাবের হয়ে মিডলসবরো ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ম্যাচে তিনি এক ইনিংসে একাই ১০ উইকেট নিলেন। ১১.৪ ওভার বল করে একটি মেডেন সহ ৩৯ রান দিয়ে ১০ উইকেট নেন বিদর্ভের এই বাঁ হাতি পেসার।
এর আগেও একবার এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন শ্রীকান্ত। ২০০৩-০৪ এ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ৯ উইকেট নেন তিনি। এবার ১০ উইকেটই পেলেন এই পেসার। তিনি রাজস্থান রয়্যালস ও পুণে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল-এ খেলেছেন। বিদর্ভ দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্যেই তিনি ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়েছিলেন। সেখানেই গড়লেন এই নজির।

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















