এক্সপ্লোর

Wriddhiman Saha: ঋদ্ধিমান বাদ পড়ায় গম্ভীরের ক্ষোভ, এটা অন্য়ায়!

ইউটিউব চ্যানেল স্পোর্টস টুডে-তে সাক্ষাত্কারে গম্ভীর বলেছেন, শুধু মুখের কথায় নয়, বাস্তবে পদক্ষেপ নেওয়া হলেই ক্রিকেটাররা নিরাপদ বোধ করবে, যা এখনকার প্রশাসকরা দিতে ব্যর্থ। সেজন্যই এই টিমটাকে এত নড়বড় দেখায়, কেউই নিরাপদ নয়।

নয়াদিল্লি: একবার ঋদ্ধিমান সাহা, আরেকবার ঋষভ পন্থ-এটা মোটেই মানতে পারছেন না গৌতম গম্ভীর। প্রথম ম্যাচে খারাপ ব্যাটিংয়ের জন্য ঋদ্ধিমানের বক্সিং ডে টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে মতামত জানাতে গিয়ে ক্ষোভের সুরে প্রাক্তন ওপেনার বলেছেন, ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট প্লেয়ারদের সঙ্গে যা করছে, তাতে তারা নিরাপত্তাহীন ভাবছে নিজেদের, ঋদ্ধিমান আর ঋষভের মধ্যে অদলবদল করে উভয় উইকেটকিপারের প্রতিই অবিচার করা হচ্ছে। গম্ভীরের প্রশ্ন, পরের দুটো ম্যাচে ব্যর্থ হলে ঋষভের সঙ্গেও কি একই ব্যবহার করবে টিমের থিঙ্কট্যাঙ্ক। তিনি বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে ঋদ্ধিমান এই সিরিজে মাত্র একটা টেস্ট খেলল, ভাল না খেলায় বাদ পড়ল। কল্পনা করুন তো, এই টেস্ট বা তৃতীয় টেস্টে যদি ভাল না করে তবে পন্থের সঙ্গেও কি একইরকম করা হবে? তখন কি আবার ঋদ্ধিমানকে ডাকা হবে? ইউটিউব চ্যানেল স্পোর্টস টুডে-তে সাক্ষাত্কারে গম্ভীর বলেছেন, শুধু মুখের কথায় নয়, বাস্তবে পদক্ষেপ নেওয়া হলেই ক্রিকেটাররা নিরাপদ বোধ করবে, যা এখনকার প্রশাসকরা দিতে ব্যর্থ। সেজন্যই এই টিমটাকে এত নড়বড় দেখায়, কেউই নিরাপদ নয়। পেশাদার খেলায় নিরাপত্তা লাগে। যখন দেশের হয়ে খেলছে, তখন প্রত্যেকেরই ট্যালেন্ট আছে। সকলেই নিরাপত্তা চায়, তোমার পাশে আছি, এই ভরসাটা চায়, শুধু মুখের কথা নয়, কাজে। ভারত ছাড়া কেউই পরিস্থিতি ভেদে উইকেটরক্ষক বদলাবদলি করে না বলেও অভিমত জানান তিনি। বলেন, যখন পরিস্থতির কথা মাথায় রেখে প্লেয়ারদের বাছাই করা হয়েছে, তখন এটা ঋদ্ধিমান, ঋষভ-দুজনের প্রতিই অন্যায়। উইকেটকিপারদের সঙ্গে এটা করা যায় না। বোলারদের সঙ্গে করা যেতে পারে। বিদেশের মাটিতে পরিস্থিতির ভিত্তিতে দুজন স্পিনারকে খেলানোটা বোধগম্য, কিন্তু দুনিয়ার কোন টিম পরিস্থিতি ভেদে উইকেটকিপার বদলায়। ভারত বাদে কেউই নয়। ঘরের মাঠে এক উইকেটকিপার আর বাইরের জন্য আরেকজন, এই তত্ত্বই খারিজ করেন গম্ভীর। বলেন, আমি এই বদলাবদলির তত্ত্বে কোনওদিনই বিশ্বাসী নই যে, ঋদ্ধিমান কেবলমাত্র এই উপমহাদেশেই ভাল আর ঋষভ বিদেশে ওর চেয়ে ভাল। কেননা ভাল টিম ওভাবে চলে না। তুমি ভারতের পরিবেশে ভাল খেললে বিদেশের মাটিতেও ভাল খেলা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget