এক্সপ্লোর

বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল নতুন ইতিহাস রচনা করবে, ভবিষ্যদ্বাণী ধোনির

পুণে: বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল নতুন ইতিহাস রচনা করবে বলে ভবিষ্যদ্বাণী করলেন মহেন্দ্র সিংহ ধোনি।

ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৫ তারিখ একদিনের সিরিজ শুরু হতে চলেছে। সেখানে কোহলির নেতৃত্বে প্রথমবার খেলতে দেখা যাবে মাহিকে। তবে, ধোনি জানিয়ে দিয়েছেন, অধিনায়কত্ব ছাড়লেও, তিনি এখনই সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। তাঁর ইচ্ছা, ২০১৯ বিশ্বকাপ খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন।

এদিন উত্তরসূরীকে ফুল মার্কস দিলেন ধোনি। জানালেন, তাঁর সঙ্গে কোহলির সুসম্পর্কের কথা। বললেন, কোহলি কখনই ব্যর্থতা নিয়ে ভাবে না। কী করে ভাল করবে, সেই নিয়ে ভাবে। সদ্য-প্রাক্তন অধিনায়কের মতে, কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা হবে। মাহির ভবিষ্যদ্বাণী, বিরাটের ভারত নতুন ইতিহাস রচনা করবে। বিরাটের দল ভারতের হয়ে আমার চেয়ে আরও বেশি ম্যাচ জিতবে।

মাহি আরও জানান, কোহলির বর্তমান ভারতীয় দলের যে কোনও পরিবেশ, যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতার ক্ষমতা রয়েছে। এই দলে এমন কিছু ক্রিকেটার রয়েছে, যাঁরা নিজেদের দিনে যে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে বলে মনে করেন ধোনি। বলেন, অনেক ক্ষেত্রে অধিনায়ক হিসেবে একজন ক্রিকেটারকে মিথ্যে প্রতিশ্রুতি বা সাধুবাদ জানাতে হয়, যাতে সে পরে ভাল পারফর্ম করে।

কোহলির নেতৃত্বে খেলতেও তাঁর কোনও আপত্তি নেই বলে জানান দেশের অন্যতম সফল অধিনায়ক। ধোনি বলেন, আমার কাজ হবে কোহলিকে যে কোনওভাবে সহায়তা করা। আমি আমার অভিজ্ঞতা ভাগ করব। অধিনায়ক ঠিক কি চাইছে, সেটা আমাকে বুঝতে হবে।

তিনি যোগ করেন, উইকেটরক্ষক সবসমই দলের সহ-অধিনায়ক। স্টাম্পের পিছনে দাঁড়িয়ে আমি কী বুঝছি, সেটা আমি ওকে জানাব। আমি কোহলিকে যত পরিষেবা দিতে পারব, ভারতীয় ক্রিকেট তত উপকৃত হবে। এদিন ধোনি মনে করিয়ে দেন, ক্রিকেটের বিভিন্ন ফর্ম্যাটের জন্য ভিন্ন অধিনায়ক রাখায় তিনি বিশ্বাসী নন। তিনি বলেন, আমি স্প্লিট ক্যাপ্টেন্সিতে বিশ্বাসী নই। দলের একটাই নেতা হওয়া উচিত।

তিনি যোগ করেন, অধিনায়কত্ব ছাড়ার জন্য তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বললেন, আমি বিরাটকে এই কাজের জন্য সময় দিতে চেয়েছিলাম। যাতে ওর ওপর বাড়তি চাপ না পড়ে। তাই আগে টেস্টের দায়িত্ব ছাড়ি। এখন আমার মনে হল, এবার ওকে পুরো দায়িত্ব দেওয়ার সঠিক সময় এসেছে। আর সেটা ভুল সিদ্ধান্ত নয়।

সেরা শিরোনাম

India vs West Indies Live: ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
ওভারসংখ্যা কমিয়ে খেলা শুরু, ব্যাটিং করছে ভারত, দলে ভুবনেশ্বর, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget