এক্সপ্লোর

সরকার, স্পনসরদের দেওয়া টাকা ফুরিয়ে গিয়েছে, অলিম্পিক্সের প্রস্তুতির জন্য গাড়ি বিক্রি করতে চান দ্যুতি চাঁদ

দ্যুতি আরও জানিয়েছেন, সর্বোচ্চ ফিটনেস ফিরে পেতে ৬ থেকে ৭ মাস লাগবে।

নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় প্রবল আর্থিক সমস্যায় পড়েছেন ভারতের অন্যতম সেরা অ্যাথলিট দ্যুতি চাঁদ। অলিম্পিকের প্রস্তুতি যাতে ঠিকমতো চালিয়ে যেতে পারেন, তার জন্য তিনি গাড়ি বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন। ২৪ বছর বয়সি এই অ্যাথলিট ইতিমধ্যেই অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকার ও স্পনসরদের দেওয়া টাকার বেশিরভাগটাই খরচ করে ফেলেছেন। এ বছরই টোকিও অলিম্পিক্স হবে বলে ধরে নিয়েই তিনি প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু এখন অলিম্পিক পরের বছর পর্যন্ত স্থগিত হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েছেন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দ্যুতি জানিয়েছেন, ‘অনুশীলন ভালভাবেই চলছে। আমি ভুবনেশ্বরে অনুশীলন চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগেও টাকা নিয়ে কোনও সমস্যা ছিল না। কারণ, টোকিও অলিম্পিক্সের দিন এগিয়ে আসছিল। রাজ্য সরকারও আমাকে সাহায্য করেছে। কিন্তু করোনা ভাইরাসের জেরে টোকিও অলিম্পিক্স পিছিয়ে যাওয়ায় আমি সমস্যায় পড়েছি। স্পনসররা যা টাকা দিয়েছিল, তা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমার অলিম্পিক্সের প্রস্তুতির জন্য টাকা দরকার। আমার নতুন স্পনসর চাই। কিন্তু করোনা ভাইরাসের জেরে নতুন স্পনসর পেতে সমস্যা হচ্ছে। তাই টাকা জোগাড় করার জন্য গাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এ বছরই অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দ্যুতি। কিন্তু তিনিই এখন টাকার অভাবে সমস্যায় পড়ে গিয়েছেন। অলিম্পিক্সের প্রস্তুতি চালাতে গিয়ে সমস্যায় তিনি। এই অ্যাথলিট বলেছেন, ‘করোনা ভাইরাসের জেরে এখন সরকারের কাছেই টাকা নেই। তাই আমার এখন সরকারের কাছ থেকে টাকা চাওয়া ভাল দেখাবে না। আমাদের সবার উপরেই করোনার প্রভাব পড়েছে। এখন কোনও প্রতিযোগিতা না চলায় কেউই আমাদের স্পনসর হতে চাইছে না। আমাদের সবাইকেই ক্ষতির মুখে পড়তে হয়েছে। এটা আমাদের জন্য খুব কঠিন সময়।’ দ্যুতি আরও জানিয়েছেন, যে অ্যাথলিটরা হস্টেলে থেকে অনুশীলন করেন, করোনা ও লকডাউনের জেরে তাঁরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। লকডাউনের জেরে তাঁরা বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। পুরোদমে অনুশীলন শুরু করার পর সর্বোচ্চ ফিটনেস ফিরে পেতে ৬ থেকে ৭ মাস লাগবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ
Suvendu Adhikari: ‘পশ্চিমবঙ্গকে গুজরাট-UP হতে দেব না’, লাউডন স্ট্রিটের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget