এক্সপ্লোর

জাদেজার বদলে দলে এলেন অক্ষর, তৃতীয় টেস্ট খেলতে পারেন কুলদীপ

কলম্বো: এক ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ভারত অবশ্য এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে গিয়েছে। তৃতীয় টেস্টে বিদেশ সফরে গিয়ে কোনও দলকে হোয়াইট ওয়াশের হাতছানি বিরাট কোহলি ব্রিগেডের সামনে। আগামী ১২ আগস্ট ক্যান্ডি টেস্টে জাদেজার জায়গায় দলে এলেন বাঁহাতি স্পিনার অক্ষর পটেল। তাঁকেই জাদেজার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কায় পাঠানোর কথা জানিয়েছেন বিসিসিআই। ভারতের এ দলের খেলোয়াড় হিসেবে দক্ষিণ অফ্রিকা সফরে গিয়েছিলেন অক্ষর। সেখানে গতকালই তিন দেশীয় টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পাল্লেকেলে তৃতীয় টেস্ট জাদেজার জায়গায় প্রথম একাদশে অবশ্য চায়নাম্যান কুলদীপ যাদবকে রাখা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, তৃতীয় স্পিনার হিসেবে সিরিজের শুরু থেকেই রয়েছেন কুলদীপ। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক টেস্টে বল হাতে নজর কেড়েছিলেন কুলদীপ। প্রথম একাদশে খেলার সম্ভাবনা নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কুলদীপ। তিনি বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলার সুযোগ পেলে খুবই খুশি হবেন। কারণ,এটা তাঁর কঠোর পরিশ্রমেরই ফল। একইসঙ্গে ভালো পারফর্ম করতেও মুখিয়ে রয়েছেন তিনি। কুলদীপ বলেছেন, ম্যাচের এখনও তিনদিন বাকি। সুযোগ পাবেন কিনা, তা স্পষ্ট নয়। তবে কোচ রবি শাস্ত্রী তাঁকে উত্সাহ দিচ্ছেন। প্রথম টেস্টের আগে থেকেই অনুশীলনে তাঁর সঙ্গে কথা বলছেন কোচ। এটা একটা দারুন অভিজ্ঞতা বলে মন্তব্য করেছেন কুলদীপ। সুযোগ পেলে কুলদীপের হবে এটি দ্বিতীয় টেস্ট। এর আগে ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ৬৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

সেরা শিরোনাম

Asian Games 2026: জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
জাতীয় সঙ্গীত নিয়ে মারাত্মক ভুল! এশিয়ান গেমসের শুরুতে মাথা কাটা গেল আয়োজকদের
Abhishek Sharma: 'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
'কিডন্যাপ করে নিয়ে যেতে চাই', ভারতের বিধ্বংসী ওপেনাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য
Asia Cup: পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
পাকিস্তান বোর্ডের প্রধানের হাত থেকে ট্রফি নেয়নি, এশিয়া কাপের জোড়া ট্রফি কবে পাবে ভারত?
Asian Games Cricket: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের মেয়েদের, টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়

ভিডিও

Rejinagar TMC: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এলাম: রবিউল আলম
Siliguri News: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে শিলিগুড়িতে গ্রেফতার ৪
BJP MLA:
Mamata Banerjee : নন্দীগ্রামে উপনির্বাচনের আগে দলের নাম, প্রতীক, প্রার্থী সব হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee : সবকিছু হাতছাড়া হওয়ার পর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget