এক্সপ্লোর

একাধিক ক্রিকেটারের চোট, এশিয়া কাপের দলে মোমিনুল হককে ডেকে পাঠাল বাংলাদেশ

ঢাকা: এশিয়া কাপের আগে চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ। একাধিক ক্রিকেটারের চোট থাকায় এশিয়া কাপের দল ব্যাটসম্যান মোমিনুল হককে ডেকে পাঠানো হল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মোমিনুল হক টপ-অর্ডার ব্যাটসম্যান। ও যেমন ওপেন করতে পারে, তেমনই তিন নম্বরেও ব্যাট করতে পারে। আমাদের আশা, ওকে দলে নিলে এশিয়া কাপে আমাদের সুবিধা হবে।’ হাবিবুল আরও জানিয়েছেন, ‘ওপেনার তামিম ইকবালের আঙুলে চোট আছে। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া বাঁ হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন অনুশীলনের সময় বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছে। আশা করি ওরা দু’জনই খেলতে পারবে। তবে ওরা যদি খেলতে না পারে, তাহলে বিকল্প হিসেবে মোমিনুলকে তৈরি রাখা হচ্ছে।’ ১৫ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে এশিয়া কাপ। পুল বি-তে বাংলাদেশ ছাড়াও আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তামিম ও নাজমুল ছাড়াও অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল-হাসানেরও আঙুলে চোট আছে। তিনি এশিয়া কাপ না খেলে অস্ত্রোপচার করাতে চাইছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে এশিয়া কাপ খেলে অক্টোবরে অস্ত্রোপচার করাতে বলেছে। শাকিব নিজে বলছেন, তিনি ২০ থেকে ৩০ শতাংশ ফিট। বাংলাদেশের কোচ স্টিভ রোডস অবশ্য মনে করেন, অনেক বেশি ফিট শাকিব। তিনি ওয়েস্ট ইন্ডিজে যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটা ধরে রাখতে পারলে বাংলাদেশের লাভ হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG: গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
গিল-রাহুলের সেঞ্চুরি, সাইয়ের অর্ধশতরান, প্রথম দিনের শেষেই ৩৬৮/৩ বোর্ডে তুলে নিল ভারত
IND vs AFG Live Score: রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
রাহুলের পর গিলের সেঞ্চুরি, প্রথম দিনের শেষেই রানের পাহাড়ে ভারত
Vaibhav Sooryavanshi: সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
সচিনকে টেক্কা, ১৫ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেতেই বিশ্বরেকর্ড বৈভবের
Hardik Pandya: ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?
ফিটনেস টেস্টে পাশ করলেন হার্দিক, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দলে ঢুকছেন?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget