এক্সপ্লোর

Powerlifting Championship: ভারত্তোলনে দেশকে পথ দেখাবে কলকাতা? নজর কাড়লেন বিশেষভাবে সক্ষম অ্যাথলিটরাও

Powerlifting Championship 2024: সিনিয়রদের ব্যক্তিগত বিভাগে উত্তরাখণ্ডের উত্তম চভান সর্বমোট ৪১.৯৭ পয়েন্ট অর্জন করে সেরা ভারত্তোলক হয়েছেন। এরপরই রয়েছেন গুজরাতের হৃত্বিক যাদব।

কলকাতা: ৫০তম জাতীয় সিনিয়র ইকুইপড পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। যার ফাইনাল হয়ে গেল রবিবার। গোটা চ্যাম্পিয়নশিপে বরাবরের মত রেলওয়ে দল ব্যক্তিগত ও দলগত ইভেন্টে আধিপত্য দেখিয়েছিল। রেলওয়েজের অ্যাথলিটরা দুটো ইভেন্টেই র‌্যাঙ্ক অর্জন করেছেন। তবে চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বিশেষভাবে সক্ষম ভরত্তোলকরা। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১৪ জন বিশেষভাবে সক্ষম ভারত্তোলক অংশ নিয়েছিলেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে।

ইচ্ছেশক্তি থাকলে যে যে কোনও প্রতিকূলতা, বাধা কাটিয়ে এগিয়ে যাওয়া যায়, তার উদাহরণ তৈরি করলেন এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বিশেষভাবে সক্ষম ভারত্তোলকরা। বাংলার মৌমিতা ঘোষ আন্তঃরাজ্য বিভাগে ৮৪+ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন। এছাড়াও তিনি গােটা চ্যাম্পিয়নশিপে সামগ্রিক ফলের নিরিখে রুপো জিতেছেন। চলতি মাসের শেষে মাল্টায় আয়োজিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপে প্রতিটি বিভাগের ক্রমতালিকা অনুযায়ী শীর্ষে থাকা তিন ভারত্তোলককে বাছাই করা হয়েছে। বিশ্বমঞ্চে অংশ নেবেন প্রত্যেকে।

সিনিয়রদের ব্যক্তিগত বিভাগে উত্তরাখণ্ডের উত্তম চভান সর্বমোট ৪১.৯৭ পয়েন্ট অর্জন করে সেরা ভারত্তোলক হয়েছেন। এরপরই রয়েছেন গুজরাতের হৃত্বিক যাদব। যিনি ৩৯.৯৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। দিল্লির অঙ্কিত পানওয়ার ৩৭.৮৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। দলগত বিভাবে সিনিয়র বিভাগে দিল্লি ৬৮.৪৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান অধিকার করেছে। মহারাষ্ট্র ৪১.৯৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও গুজরাত ৩৯.৯৯ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে।

চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র স্তরে উত্তরাখণ্ডের পৃথ্বী সম্রাট সেনগুপ্ত ব্যক্তিগত বিভাগে সেরা ভারত্তোলক হিসেবে নির্বাচিত হয়েছেন। কেরালার অনুষ কে ও বিদর্ভের দিব্যাংশু পান্ড্য যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সাব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপে বিদর্ভ প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে উত্তরাখণ্ড ও তৃতীয় স্থানে কেরালা।

জুনিয়রদের মধ্যে বিশাল টি সেরা ভারত্তোলক হয়েছেন। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছেন সারগুণবর্মণ সার্গুনবর্মন ও তৃতীয় স্থানে অর্জন করেছেন চিন্তামণি রাউত। জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপ পন্ডিচেরি জিতেছে। উত্তরাখণ্ড ও বিদর্ভ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
 
এই চ্যাম্পিয়নশিপে মোট ২৫৮ জন পাওয়ারলিফটার অংশ নিচ্ছেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। তাঁদের মধ্যে ১৫৬ জন পুরুষ ও ১০৩ জন মহিলা পাওয়ারলিফটার। অন্যান্য রাজ্যের প্রতিযোগীর পাশাপাশি রেলওয়েজ, বিএসএনএলের মতো অফিস দলগুলোও টুর্নামেন্টে অংশ নিয়েছে। সামনেই রয়েছে পাওয়ার লিফটিংয়ের বিশ্বচ্যাম্পয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস। আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির দল বাছাইয়ের জন্যও কলকাতায় অনুষ্ঠিত এই পাওয়ারলিফটিং টুর্নামেন্টের দিকে নজর ছিল সবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget