এক্সপ্লোর

Lionel Messi: নেতা মেসিতে মুগ্ধ ইন্টার মায়ামি কোচ, ভূয়সী প্রশংসায় ভরালেন আর্জেন্তাইন মহাতারকাকে

Inter Miami: নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যেই লিওনেল মেসি সাত সাতটি গোল করে ফেলেছেন।

ফ্লোরিডা: নতুন মরশুমে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়ে শুরুটা স্বপ্নের মতোই করেছেন লিওনেল মেসি (Lionel Messi(। একের পর এক গোল করে তাঁর দল ইন্টার মায়ামিকে (Inter Miami) জেতাচ্ছেন আর্জেন্তাইন মহাতারকা। ইতিমধ্যেই মার্কিন মুলুকের ক্লাবের হয়ে সাতটি গোল করে ফেলেছেন 'এলএম১০'। তবে খেলোয়ড় মেসির পাশাপাশি অধিনায়ক মেসিও বেশ প্রভাবিত করেছেন ক্লাবের কোচ তাতা মার্তিনোকে (Gerardo Martino)।

শার্লট এফসির বিরুদ্ধে লিগস কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। তার আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ মার্তিনো। ইন্টার মায়ামির অধিনায়ক মেসির সঙ্গে বিশ্বকাপে আর্জেন্তিনার নেতা মেসির সাদৃশ্য খুঁজে পাচ্ছেন ইন্টার মায়ামি কোচ। তিনি বলেন, 'বিশ্বকাপে ও আর্জেন্তিনার হয়ে ঠিক যেমনটা করেছিল, এখানেও তেমনটাই করছে। মাঠ হোক বা মাঠের বাইরে, লিওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সাম্প্রতিক সময়ে সকলেই দেখেছেন। আমি বিশ্বকাপের সঙ্গে তুলনা টানছি, তার কারণ বিশ্বকাপই প্রমাণ করে দিয়েছে নেতা হিসাবে ও কতটা পরিপক্ক হয়ে উঠেছে। ও ফুটবল কেরিয়ারের শুরুর থেকে এখানকার নেতা মেসি সম্পূর্ণ আলাদা। তখন ও নিজের ফুটবলটা দিয়ে দলকে নেতৃত্ব দিত। এখন ও মাঠে তো নেতৃত্ব দিচ্ছেই, পাশাপাশি অনুশীলনেও তরুণদের পরামর্শ দিচ্ছে, দলের পরিকল্পনা কী ভাবে বাস্তবায়িত করা সম্ভব, সেই বিষয়ে নিজের পরামর্শ দিচ্ছে।'

মেসি ও মার্তিনোর সম্পর্ক বহু পুরনো। মেসিকে বার্সেলোনা এবং জাতীয় দল, আর্জেন্তিনার উভয়ের হয়েই অতীতে ম্যানেজ করেছেন মার্তিনো। ইন্টার কোচ বলেন, 'মেসি এখানে আসার পরেই প্রথমে বলেছিল এখানে লড়াই করতে এবং জিততে এসেছে ও। ওর চতুর্থ গোলটা (এফসি ড্যালাসের বিরুদ্ধে) সেটা প্রমাণ করে দেয়। ও গোল উদযাপন তো করে, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার পঞ্চম গোল করার লক্ষ্যে দলকে ঐক্য়বদ্ধ করে তোলে। এটা ওর মানসিকতার পরিচয়বাহক এবং এমন জিনিস কিন্তু দ্রুত সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে।'

মার্তিনোর উল্লেখিত গোলটি চলতি লিগস কাপ টুর্নামেন্টেই ম্যাচের একেবারে শেষের দিকে মেসির ফ্রি-কিক থেকে আসে। ওই গোলের সুবাদে ইন্টার মায়ামি ম্য়াচ ৪-৪ ড্র করে এবং পেনাল্টিতে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে মেসি গোল করে দলকে টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছে দেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: খাতায় কলমে এগিয়ে, তবুও ডার্বিতে প্রতিপক্ষ শিবিরকে হালকাভাবে নিতে নারাজ ফেরান্দো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget