এক্সপ্লোর

Intercontinental Cup 2023: হতাশাজনক প্রথমার্ধের পর কোন মন্ত্রে দ্বিতীয়ার্ধে ভাগ্যবদল ঘটল ব্লু টাইগার্সদের?

India vs Lebanon: লেবাননের বিরুদ্ধে প্রথমার্ধে তেকাঠির মধ্যে কোনও শটই রাখতে পারেনি ভারতীয় দল।

ভুবনেশ্বর: রবিবার ওড়িশায় আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) ফাইনালে ফিফা ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা লেবাননকে ২-০ গোলে হারিয়ে (India vs Lebanon) খেতাব নিজেদের নামে করেছে ভারতীয় দল। গোটা টুর্নামেন্টে একটিও গোল হজম না করেই জিতেছে টুর্নামেন্ট। অবশ্য ফাইনালের প্রথমার্ধে কিন্তু ভারতীয় আক্রমণকে একেবারেই ছন্দে দেখায়নি। এমনকী গোটা অর্ধে ভারতীয় ফুটবলাররা একটি শটও তেকাঠির মধ্যে রাখতে পারেননি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করেই খেতাব জিতে নেয় ব্লু টাইগার্সরা।

কীভাবে হঠাৎ করে হল ভাগ্যবদল? ভারতীয় কোচ ইগর স্টিমাচ (Igor Stimac) বলছেন হাফটাইমে তিনি একেবারেই খুশি ছিলেন না এবং খেলোয়াড়দের বকুনিও দিয়েছিলেন বটে। তিনি বলেন, 'প্রতিটা ম্যাচ, প্রতিটা জয় গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লিনশিট। তাই আজ আমি খুশি। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে হাফ টাইমের সময় আমি একদই খুশি ছিলাম না। ম্যাচের প্রথম ১০ মিনিটে ভালই খেলছিলাম, কিন্তু তারপরে ম্যাচের প্রথমার্ধে আর আমরা কোনও প্রভাবই ফেলতে পারিনি। প্রতিপক্ষকে এতক্ষণ ধরে ম্যাচের নিয়ন্ত্রণ দেওয়াটা একেবারেই উচিত নয়। হাফ টাইমের সময় আমি কী বলেছিলাম, সেটা না হয় নাই বললাম। তবে তাতে কাজ হয়েছে। আমি চাই ভারতীয় দল এমনই ফুটবলটা খেলুক।'

প্রথমার্ধের পর স্টিমাচ যে দলের ফুটবলারদের বকাঝকা করেছিলেন, তা ম্যাচ শেষে অধিনায়ক সুনীল ছেত্রীও (Sunil Chhetri) মেনে নিচ্ছেন। 'আমরা হাফ টাইমে বসের কাছে প্রচণ্ড বকা খেয়েছিলাম। আগের ম্য়াচে যেমন খেলেছিলাম, প্রথমার্ধে তো তার ধারেকাছেও খেলতে পারিনি আমরা। এরপরে আমাদের নিজেদের ভুল শুধরে নেওয়ার জন্য ওটা প্রয়োজন ছিল। ওঁ অনেককিছুই বলেছিলেন, যা আমি এখানে সর্বসমক্ষে বলতে পারব না। তবে আমরা জানতাম আমাদের মধ্যে ম্যাচ জেতার দক্ষতা রয়েছে এবং দিনের শেষে আমাদের কোনও আক্ষেপ নেই। এখন ম্যাচ ২-০ জয়ের পরে এটা বলাটা সহজ বটে, তবে সত্যি এটাই।'

এই ইন্টারকন্টিনেন্টাল কাপ কিন্তু আদপে এএফসি এশিয়ান কাপে প্রস্তুতিরই অঙ্গ। ইতিমধ্যেই স্টিমাচ মাথায় এশিয়ান কাপ ঘুরছে। 'এএফসি এশিয়ান কাপের আগে আমাদের এখনও অনেক কাজ করা বাকি। পজিশনিংয়ের বিষয়টা আমাদের আরও ভাল করে মাথায় রাখতে হবে। কখন রান নেব, কখন মাটিতে রেখে খেলব, কখন লং বল খেলব, সেই দিকেও নজর দেওয়াটা জুরুরি। লেবানন সাত, আটটি বড় সুযোগ পেয়েছিল। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে কিন্তু এমনটা করলে চলবে না। আজকে কেমন খেললাম, তার থেকে জানুয়ারি মাসে আমরা কেমন খেলব, সেটা বেশি গুরুত্বপূর্ণ' বলেন তিনি।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
াhttps://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget