এক্সপ্লোর

Sandesh Jhingan: গ্রুপ পর্বের ভুল ফাইনালে করা চলবে না, দলকে সতর্ক করে দিলেন সন্দেশ

Sandesh Jhingan: সন্দেশ ঝিংগানের নেতৃত্বাধীন দলের রক্ষণকে এ দিন পুরো পয়েন্ট দেওয়া যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভুবনেশ্বর: টুর্নামেন্টে প্রথমবার পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হল ভারতীয় দল (Indian Football Team)। ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। তবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও গোল হজম করেনি ভারত। যা দেখে অনেকেই ভারতের রক্ষণভাগের প্রশংসা করছেন।

কোচ ইগর স্তিমাচও ক্লিন শিট রাখতে পেরে তৃপ্ত। সন্দেশ ঝিংগানের নেতৃত্বাধীন দলের রক্ষণকে এ দিন পুরো পয়েন্ট দেওয়া যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সন্দেশ বলেন, 'ক্লিন শিট ভালো। দলের জয়ের ভিতটা তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে। এ বার এই ভিতের ওপর দাঁড়িয়ে ফাইনালে আরও ভাল খেলা উচিত আমাদের। লেবাননকে আমরা খুব ভালো ভাবে বিশ্লেষণ করেছি। সেই অনুযায়ীই পরিকল্পনা তৈরি করি এবং অনেকটা সেই অনুযায়ীই খেলতে পেরেছি।' যদিও ট্রফি জয়ের চূড়ান্ত যুদ্ধে নিজেদের খেলার অনেক উন্নতি করতে হবে বলে উপলব্ধি সন্দেশের। বলেছেন, 'তবে ফাইনালে আর ভুলগুলো করা চলবে না। আরও সঙ্ঘবদ্ধ ভাবে খেলতে হবে।'

ফাইনালেও ভারতের সঙ্গে লড়াই হবে লেবাননের। ৩ ম্যাচের শেষে ৫ পয়েন্ট লেবাননের। প্রথম ম্যাচে ভানুয়াটুকে ৩-১ গোলে হারালেও পরের দুটি ম্যাচই ড্র করেছে তারা। 

বৃহস্পতিবারের ম্যাচে অবশ্য শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারত। তবে আসল কাজটাই হয়নি। গোল পায়নি ভারত। বরং ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হাজির হাজার কয়েক দর্শক দেখলেন, সুযোগ নষ্টের প্রদর্শনী চলল। একাধিক গোল করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু কেউই লক্ষ্যভেদ করতে পারেননি। ম্যাচ শেষ হয় ০-০ ফলে।

লেবাননের সঙ্গে সুনীলদের ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ, ইন্টারকন্টিনেন্টাল কাপে এই দুই দলই সমান শক্তিধর। লেবাননের ফিফা ব়্যাঙ্কিং ৯৯। ভারতের ১০১। ফলে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা ছিলই। তবে ম্যাচের আগে লেবাননের ওপর থেকে কিছুটা চাপ কমিয়ে দেয় ভানুয়াটু। দিনের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়ে। গোলটি অবশ্য আত্মঘাতী। মঙ্গোলিয়া কোনওভাবে জিতে গেলে লেবাননের সমান ৪ পয়েন্ট হয়ে যেত। যদিও গোলপার্থক্যে এগিয়ে ছিল লেবাননই। তবে ভানুয়াটু জেতায় ঠিক হয়ে যায় যে, লেবানন ভারতের কাছে হারলেও ফাইনালে যাবে। ভারতের সঙ্গেই।

এদিন দুই দলই একাধিক সুযোগ পেয়েও বল তেকাঠিতে রাখতে পারেনি। তাই প্রথম দুই ম্যাচে জোড়া জয়ের পর লেবাননের সঙ্গে ড্র ইগর স্তিমাচের দলের। প্রথম দুটো ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে ফেলায় এদিন প্রথম একাদশের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেন কোচ। শুরু করেননি সুনীল ছেত্রীও। তবে প্রথমার্ধের খেলায় একে অপরকে টক্কর দেয় দুই দলই। সামনেই সাফ কাপ। তারপর এশিয়ান কাপ রয়েছে। তাই লেবাননের বিরুদ্ধে মহড়া সারতে নেমেছিল ভারতীয় ফুটবল দল।

আরও পড়ুন: Pritam Kotal Exclusive: পাখির চোখ এশিয়ান কাপ, প্র্যাক্টিসেও গোল না খাওয়ার পণ নিয়ে নামেন প্রীতম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget