এক্সপ্লোর

Intercontinental Cup 2023: ওড়িশাকে ভারতের ফুটবল হাব গড়ে তুলব, সুনীলদের ম্যাচ দেখতে এসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Football News: তাঁর সঙ্গেই ছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। ওড়িশায় ফুটবলের উন্নয়নে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

সন্দীপ সরকার, ভুবনেশ্বর: রাজনৈতিক পরিচয়ের বাইরে তাঁর আরও একটা পরিচিতি রয়েছে। তিনি ক্রীড়াপ্রেমী। এতটাই যে, রাজনীতিকদের কাছে দৃষ্টান্ত হতে পারেন। একটি গোটা দেশের পুরুষ ও মহিলা হকি দলের স্পনসর হিসাবে যুক্ত হচ্ছে একটি রাজ্যের সরকার, এরকম অকল্পনীয় কাজ বাস্তবায়িত হয়েছে তাঁর উদ্যোগেই।

তিনি নবীন পট্টনায়েক (Odisha CM Naveen Patnaik)। ওড়িশার মুখ্যমন্ত্রী। শুক্রবার যিনি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এসে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারত বনাম মঙ্গোলিয়া ম্যাচ দেখলেন। এবং ঘোষণা করে দিলেন, ওড়িশাকে ভারতীয় ফুটবলের হাব গড়ে তুলবেন।

একটা সময় ভারতীয় ফুটবল বললেই যে দুই শহরের নাম সকলের মুখে মুখে ফিরত, সেগুলি হল কলকাতা ও গোয়া। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং থেকে শুরু করে ডেম্পো বা সালগাওকর - ভারতীয় ফুটবলে রাজত্ব করেছে। আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার বারতও পেত মূলত এই দুই শহরও। যদিও ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজনের বরাত পেয়েছে ভুবনেশ্বর। এর আগে যে শহরে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ বা অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। তবে এই প্রথম সিনিয়র দলের কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট হচ্ছে মন্দির শহরে (Temple City)।

ভারত-মঙ্গোলিয়া (India vs Mongolia) ম্যাচের আগে দুই দেশের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন পট্টনায়েক। জাতীয় সঙ্গীতে গলা মেলান। তারপর বলেন, 'ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে আর একবার আন্তর্জাতিক ফুটবলের আসর বসছে দেখে খুব ভাল লাগছে। এর থেকেই প্রমাণিত হচ্ছে যে, ভারতের ফুটবল হাব হিসাবে প্রতিষ্ঠা পেতে ওড়িশা বদ্ধপরিকর। আমি আশাবাদী যে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী আন্তর্জাতিক দলগুলি মাঠ ও পরিকাঠামো দেখে খুশি হবে। ওড়িশার ফুটবলপ্রেমীরা দারুণ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখতে পাবেন। ওড়িশার ফুটবলাররাও চোখের সামনে নিজেদের আদর্শ তারকাদের দেখে উদ্বুদ্ধ হবেন। শিখবেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Football (@indianfootball)

তাঁর সঙ্গেই ছিলেন সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। ওড়িশায় ফুটবলের উন্নয়নে তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী।

ইন্টারকন্টিনেন্টাল কাপে (Inter Continental Cup) মঙ্গোলিয়াকে ২-০ গোলে দুরমুশ করেছে ভারত। জয় দিয়ে অভিযান শুরু করেছে ভারতীয় দল

আরও পড়ুন: সুনীলদের খেলা দেখার জন্য 'অভিশপ্ত উপত্যকা' পেরিয়ে বালিগঞ্জ থেকে ভুবনেশ্বরে

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget