এক্সপ্লোর

ওয়ান ডে ক্রিকেটে বড়সড় রদবদলের পরিকল্পনা আইসিসি-র

লন্ডন: টি-২০ ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা একদিনের ক্রিকেটের প্রতি চ্যালেঞ্জ তৈরি করেছে। এই অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ান ডে ক্রিকেটে বড়সড় রদবদল আনার প্রস্তুতি নিচ্ছে। খেলার নিয়মে অবশ্য কোনও পরিবর্তনের প্রস্তাব নেই। এক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটের আয়োজন ঘিরেই বড়সড় বদল আনতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নতুন পরিকল্পনা নিয়ে আইসিসি-র বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে। জানা গেছে, ২০১৯ থেকে ১৩ টি দেশ নিয়ে একদিনের ক্রিকেটের লিগ চালু করতে চলেছে আইসিসি। চলতি মাসে আইসিসি-র বৈঠকে এর রোডম্যাপ চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। নয়া পরিকল্পনা অনুযায়ী, ১৩ টি দেশ একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলবে। যে কোনও দেশ ঘরের মাঠে বা বিদেশে ওই ম্যাচগুলি খেলতে পারে। ৩ বছরের এই লিগে প্রত্যেক দল ৩৬ টি করে ম্যাচ খেলবে। শেষপর্যন্ত দুটি সেরা দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ৩ বা ৫ ম্যাচের হতে পারে। প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপেও এই লিগের প্রভাব পড়বে। লিগ তালিকায় নিচের তিনটি টিম বিশ্বকাপে খেলতে পারবে না। উল্লেখ্য, আইসিসি ১০ টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা বিবেচনা করছে। যে ১৩ টি দল ওয়ান ডে লিগে খেলবে, সেগুলির মধ্যে ১০ টেস্ট খেলা দেশ ছাড়াও থাকবে আফগানিস্তান, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। প্রস্তাব অনুসারে, এই দলগুলি একে অপরের বিরুদ্ধে সিরিজ খেলতেই পারে। কিন্তু ওই সিরিজ লিগের আওতার বাইরে থাকবে। আইসিসি-র আশা, এই লিগ বিশ্বকাপের আগে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং এরফলে একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা ফিরে আসবে। এই লিগ দ্বিপাক্ষিক সিরিজের থেকেও বেশি আকর্ষণীয় হবে এবং ব্রডকাস্টারদের কাছ থেকে আরও বেশি আয় করা সম্ভব হবে বলে আইসিসি-র আশা। এ ধরনের লিগ টেস্ট ক্রিকেটেও চালু করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও ২০১৮ থেকে প্রতি দুই বছর অন্তর টি-২০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে আইসিসি-র আগামী মাসের বৈঠকে সিলমোহর পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget