এক্সপ্লোর

IOA on Spicejet : অ্যাথলিট ও অফিসারদের টোকিও অলিম্পিকে নিয়ে যাওয়ায় সম্মতি, স্পাইসজেটকে ধন্যবাদ IOA-র

ভারতীয় অলিম্পিক দলের টোকিও যাত্রার জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সেই কারণে স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংকে ধন্যবাদ ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের। 

নয়া দিল্লি : ভারতীয় অলিম্পিক দলের টোকিও যাত্রার জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। সেই কারণে ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ও স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংকে ধন্যবাদ জানাল ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। 

এর আগে শনিবার দুই এয়ারলাইন কর্তৃপক্ষ নির্ধারিত উড়ান খারিজ করেছে। কিন্তু, ভারতীয় অ্যাথলিট এবং আধিকারিকদের বিশেষ উড়ানে নিয়ে যাওযার জন্য রাজি হয়েছে স্পাইস জেট। আগামী ১৭ জুলাই রয়েছে উড়ান। যাতে ৮১ জন ভারতীয় অ্যাথলিট ও আধিকারিক জাপানের উদ্দেশে উড়ে যাবেন।   

ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা ও সেক্রেটারি জেনারেল রাজীব মেহতা স্পাইসজেটের অধিকর্তা অজয় সিংকে এক চিঠিতে লিখেছেন, গত ১৯ জুন দুই এয়ারলাইন কর্তৃপক্ষ তাদের নির্ধারিত উড়ান বাতিল করে দেওয়ার পর ১৭ জুলাই ৮১ জন ভারতীয় অ্যাথলিট ও আধিকারিককে নিয়ে যেতে রাজি হয়েছেন স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং। তাঁকে IOA পরিবারের তরফে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

IOA-র তরফে বলা হয়েছে, ভারত থেকে যাওয়া অ্যাথলিটদের তিন দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে গত ১৮ জুন TOCOG-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন পরিস্থিতিতে ইভেন্টের পাঁচদিন আগে গেমস ভিলেজে প্রবেশ করতে পারবেন অ্যাথলিট এবং আধিকারিকরা। কাজেই ফ্লাইট পাল্টাতে আমরা যদি দুই দিন এবং তিন দিন কোয়ারেন্টিনের মতো পরিস্থিতিতে নষ্ট করে ফেলি, তাহলে অ্যাথলিটদের কোনও প্রশিক্ষণ ছাড়াই সোজা প্রতিযোগিতায় নামতে হত। নিজেদের ঘরে কোয়ারেন্টিন পর্ব কাটানোর পর সোজা ময়দানে নামার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে অ্যাথলিটরা যাতে ১৭ জুলাই রওনা হতে পারেন তা নিশ্চিত করার দরকার হয়ে পড়ে IOA-র তরফে। এই সংকটের মুহূর্তে IOA-কে সাহায্য করতে এগিয়ে এসেছে স্পাইসজেট।

এদিকে সম্প্রতি জাপানি সরকারের তরফে ভারতীয় অ্যাথলিটদের উদ্দেশে বলা হয়েছে, সেদেশে পৌঁছানোর তিনদিনের মধ্যে অন্য কোনও দলের কার সাথে তাঁরা যেন কোনও শারীরিক সংস্পর্শে না আসেন। এনিয়ে গতকাল প্রশ্ন তোলে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফে টোকিও অর্গানাইজিং কমিটিকে চিঠি দিয়ে বিরোধিতা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget