এক্সপ্লোর

ধোনিকে কটাক্ষ করায় সৌরভকে তোপ সিনেমার ‘মাহি’র

মুম্বই:  নাম না করে ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন রিল লাইফের ধোনি। উল্লেখ্য,সুপারহিট সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাইজিং পুনে সুপার জায়েন্টের হয়ে মাহির ম্যাচ জেতানো ইনিংসের পর সেই সুশান্ত সিংহ রাজপুতই এবার কার্যত সৌরভকে একহাত নিয়েছেন। ওই ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে পুনেকে জেতান মাহি। শুধু তাই নয়, প্রথম কয়েকটি ম্যাচে ব্যর্থতার পর ব্যাট হাতে মাহিকে দেখা গেছে স্বমহিমায়। এর আগে একটি সংবাদমাধ্যমকে সৌরভ বলেছিলেন যে, ধোনি ভালো টি-২০ ক্রিকেটার কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। একদিনের ম্যাচে অসাধারণ ধোনি। কিন্তু টি-২০ ক্রিকেটে গত ১০ বছরে ধোনি মাত্র একটি হাফসেঞ্চুরি করতে পেরেছেন। এটা খুব একটা ভালো রেকর্ড নয়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সুশান্ত সিংহর ট্যুইট, ‘ধোনি... নয়..আপনারা কী বলেন??এখন সেই বিশেষজ্ঞরা কোথায়। মাহির জন্য গর্বিত’। সুশান্ত সিংহর ট্যুইটে সৌরভের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু তাঁর কটাক্ষের লক্ষ্য যে সৌরভ, তা খুবই স্পষ্ট। হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির ৩৪ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস পুনেকে জিতিয়ে দেয়। অনেকদিন পর ফিনিসার মাহিকে দেখা গিয়েছে ওই ম্যাচে। ওই ইনিংসের পর ভারতের অধিনায়ক কোহলিও ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তাঁর ট্যুইট, ‘বছরের পর বছর ধরে যা করে এসেছেন, তাই-ই করলেন এমএস ধোনি। কী অসাধারণ ইনিংস। দেখে দারুন লাগল’।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget