এক্সপ্লোর

শেষ ওভারে জয় চেন্নাইয়ের, ইডেনে ৫ উইকেটে হারল কেকেআর

কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা জিতে নিয়েছেন ইমারন তাহির। আর এই জয়ের সঙ্গেই ৮ ম্যাচে ১৪ পয়েন্ট হাসিল করে নিল চেন্নাই সুপার কিংস। তারাই এখন লিগ টেবিলের শীর্ষে।

কলকাতা: দিল্লির পর এবার ঘরের মাঠে চেন্নাইয়ের কাছেও হার কেকেআরের। ৪৮ ঘণ্টার ব্যবধানে এই নিয়ে পরপর ২টি ম্যাচ হারল শাহরুখ খানের দল। অন্যদিকে কলকাতার বিরুদ্ধে ২টি ম্যাচই জিতে নিল চেন্নাই। প্রসঙ্গত, এদিন টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথমে ব্যাট করতে নেমে অজি তারকা ক্রিস লিনের ৮২ রানের ইনিংসের সুবাদে ১৬১ রান তোলে দীনেশ কার্তিকরা। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় মাহিরা। এদিন রান তাড়া করতে নেমে ৫৮ রানের একটি ইনিংস খেলেন ‘মিস্টার আইপিএল’ সুরেশ রায়না। ধোনি শেষ পর্যন্ত টিকে না থাকলেও ফিনিশারের ভূমিকা পালন করেন রবীন্দ্র জাদেজা। ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের শিরোপা জিতে নিয়েছেন ইমারন তাহির। আর এই জয়ের সঙ্গেই ৮ ম্যাচে ১৪ পয়েন্ট হাসিল করে নিল চেন্নাই সুপার কিংস। তারাই এখন লিগ টেবিলের শীর্ষে। প্রথম একাদশে ফিরেই ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের রক্ষাকর্তা হয়ে উঠলেন ক্রিস লিন। ইডেনে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নাইট ওপেনার করলেন ৫১ বলে ৮২ রান। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও ছটি ছক্কা। লিনের দাপটে কেকেআর নির্ধারিত ২০ ওভারে তুলল ১৬১/৮। লিন ছাড়া কেকেআর ব্যাটসম্যানদের বাকি কেউই অবশ্য রান পাননি। বরং সিএসকে বোলারদের আঁটসাঁট বোলিংয়ের সামনে বেশ অস্বস্তিতেই ছিলেন দীনেশ কার্তিক (১৪ বলে ১৮ রান), শুবমান গিল (২০ বলে ১৫ রান)-রা। আন্দ্রে রাসেল ঝোড়ো শুরু করেও ৪ বলে ১০ রান করে আউট হয়ে যান। চেন্নাই বোলারদের মধ্যে চার ওভারে ২৭ রানের বিনিময়ে চার উইকেট ইমরান তাহিরের। শার্দুল ঠাকুর ৪ ওভারে ১৮ রানে পেয়েছেন দুই উইকেট। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স পেয়ে গিয়েছে সুস্থ সুনীল নারাইনকে। তবে ব্যাট হাতে কামাল দেখাতে পারেননি ক্যারিবিয়ান তারকা। ইডেনে টস জিতে নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। টসের পর তিনি বলেন, 'ছোট মাঠ। আউটফিল্ডে বল পড়ে বিদ্যুতের গতিতে দৌড়বে। ক্রিজে জমে গেলে ব্যাটসম্যানকে আটকে রাখাটা ভীষণ কঠিন এখানে। তাই প্রতিপক্ষকে আগে ব্যাট করিয়ে লক্ষ্যমাত্রাটা জেনে নিলে সুবিধা হবে।' ধোনির সেই অঙ্ক মিলবে কি না, জানার জন্য আর ঘণ্টা দুয়েকের অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget