এক্সপ্লোর

দেখুন: বল হাতে দাপট হরভজনের, ২২ রানে কিংস ইলেভেন পঞ্জাবকে হারাল চেন্নাই সুপার কিংস

ধোনি ব্রিগেডের অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহ বল হাতে ভেল্কি দেখালেন। চার ওভারে একটি মেডেন সহ ১৭ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। তিনিই ফেরালেন কিংস ইলেভেনের বিপজ্জনক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। প্রথম ওভারে কোনও রান দেননি।

চেন্নাই: বৃথা গেল কে এল রাহুল ও সরফরাজ খানের জোড়া হাফসেঞ্চুরি। আইপিএলের ম্যাচে চেন্নাই সুপার কিংস চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে ২২ রানে হারিয়ে দিল কিংস ইলেভেন পঞ্জাবকে। জয়ের লক্ষ্যে খুব একটা বেশি ছিল না কিংস ইলেভেনের সামনে। রান তাড়ার শুরুতেই কিছুটা হোঁচট খেলেও রাহুল (৫৫) ও সরফরাজ (৫৭)-এর যুগলবন্দীতে ঘুরে দাঁড়িয়েছিল কিংস ইলেভেন।তাঁদের জুটিতে দ্বিতীয় উইকেটে স্কোরবোর্ডে ১১০ রান যোগ করে রবিচন্দ্রন অশ্বিনের দল। কিন্তু এই জুটিও জয় এনে দিতে পারল না কিংস ইলেভেনকে। অন্যদিকে, চেন্নাই পাঁচ ম্যাচের মধ্যে জিতল চারটিতে। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এল মহেন্দ্র সিংহ ধোনির দল। ধোনি ব্রিগেডের অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহ বল হাতে ভেল্কি দেখালেন। চার ওভারে একটি মেডেন সহ ১৭ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। তিনিই ফেরালেন কিংস ইলেভেনের বিপজ্জনক ব্যাটসম্যান ক্রিস গেইলকে। প্রথম ওভারে কোনও রান দেননি। সেইসঙ্গে দুই ব্যাটসম্যানকে আউট করেন ভাজ্জি। এভাবে জোড়া উইকেট মেডেন ওভার দিয়ে স্পেল শুরু করেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার। কিংস ইলেভেনের ইনিংসের দ্বিতীয় ওভারে যে ধাক্কা হরভজন হানেন, তা আর তারা সামলে উঠতে পারেনি। গেইলকে আউট করার দুই বল পরেই মায়াঙ্ক আগরওয়াল ফাফ ডু প্লেসির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রাহুল ও সরফরাজের জুটি ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। রবীন্দ্র জাডেজা (৪-০-২৪-০) এবং ইমরান তাহির (৪-০-২০-০) কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটসম্যানদের ওপর রাশ টেনে রাখেন। তাঁরা সহজে রান করার সুযোগ দেননি ব্যাটসম্যানদের। ভাজ্জি সহ চেন্নাইয়ের তিন স্পিনার ১২ ওভারে মাত্র ৬১ রান দেন। ফলে কিংস ইলেভেন পঞ্জাবের প্রয়োজনীয় রানের হার বাড়তেই থাকে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই বেশ স্বচ্ছন্দে ইনিংস গড়ছিল। ১৩ ওভারে তাদের রান ছিল ১ উইকেটে ৯৮। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে তারা ৫৪ রান করেছিল। এরপর শেন ওয়াটসন (২৬)-কে আউট করে অশ্বিন ওপেনিং জুটি ভাঙেন। পরে ডুপ্লেসিস (৩৮ বলে ৫৪)-ও অশ্বিনের শিকার হন। ১৭ রান করে রায়নাও প্যাভিলিয়নের পথ ধরেন। অশ্বিন চার ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন। চেন্নাইয়ের রানের গতি অশ্বিনের বোলিংয়ে আটকালেও শেষপর্যন্ত ধোনি ও অম্বাতি রায়ডুর জুটি শেষ পাঁচ ওভারে ৫২ রান যোগ করে দলের স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়। ধোনি ২৩ বলে ৩৭ ও রায়ডু ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন। চেন্নাই করে ৩ উইকেটে ১৬০ রান। জবাবে ৫ উইকেটে ১৩৮ রান করে কিংস ইলেভেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget