এক্সপ্লোর

আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন আম্পায়ারের অভাব! শাস্তি হচ্ছে না রবি ও নন্দনের, জানাল বিসিসিআই

নয়াদিল্লি: আপাতত স্বস্তিতে আম্পায়ার সুন্দরম রবি ও সি নন্দন। নম্বর কাটা গেলেও আইপিএল-এ তাঁরা আম্পায়রিং করবেন বলেই জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ১১জন ভারতীয় আম্পায়ার আইপিএল পরিচালনার দায়িত্বে রয়েছেন। চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন আরও ৬ জন ভারতীয়। তাছাড়াও আইপিএল পরিচালনায় নিযুক্ত রয়েছেন আইসিসি তালিকাভুক্ত বিদেশী আম্পায়াররাও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচে সুন্দরম রবির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় বিরাট কোহলিদের। ম্যাচের শেষ বলে লাসিথ মালিঙ্গার নো বল চোখে পড়েনি তাঁর। যা নিয়ে ম্যাচ শেষে রীতিমতো ক্ষুব্ধ দেখায় বিরাটকে। মুম্বইয়ের বিরুদ্ধে ৬ রানে ম্যাচ হারের পর তিনি বলেন,  “আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।” উল্লেখ্য, আরেক অন-ফিল্ড আম্পায়ার সি নন্দনের সিদ্ধান্তে অখুশি হতে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও। এরপরই আম্পায়ারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনও শোনা যায়, প্লে-অফ ম্যাচে এস রবি, সি নন্দনদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে না।

এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিসিআই জানিয়ে দিল, এই মুহূর্তে তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ারের অভাব রয়েছে। যে ১১ জন ভারতীয় আম্পায়ার আইপিএল পরিচালনা করছেন তাদের মধ্যে কেবল এস রবি, সি নন্দন, শামসুদ্দিন, অনিল চৌধুরী, নীতীন মেনন-এই ৫ জনই আইসিসি তালিকাভুক্ত। এস রবি, সি নন্দন যে ভুল করেছেন, তার ফলে স্বাভাবিকভাবেই তাঁদের নম্বর কাটা যাবে। ম্যাচ রেফারি মনু নায়ার সেবিষয়ে নিশ্চিতভাবেই রিপোর্ট দেবেন। তবে এটা মেনে নিতে হবে, তাঁদের পরিবর্তন করার সিদ্ধান্ত বাস্তবোচিত হবে না। সুতরাং এই দুই আম্পায়ারকে শাস্তি দেওয়ার কোনও প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিল ভারতীয় বোর্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
নতুন বলে একের পর এক তিন ধাক্কা, ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে দারুণভাবে শুরু করল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget