এক্সপ্লোর

আইপিএল: ‘শর্ট রান’ নিয়ে ক্ষুব্ধ প্রীতি জিন্টা, ‘ম্যান অফ দ্য ম্যাচ তো আম্পায়ার’, কটাক্ষ সহবাগের

দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাবের টানটান লড়াই। টি-২০-র সব ধরনের উত্তেজনা তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচ শেষপর্যন্ত গড়াল সুপার ওভারে। সুপার ওভারে হার মানতে হল পঞ্জাবকে। জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি।

নয়াদিল্লি: দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাবের টানটান লড়াই। টি-২০-র সব ধরনের উত্তেজনা তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচ শেষপর্যন্ত গড়াল সুপার ওভারে। সুপার ওভারে হার মানতে হল পঞ্জাবকে। জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি। শেষ তিন বলে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল মাত্র এক রান। কিন্তু ম্যাচ প্রায় ছুঁড়ে দিয়ে আসে তারা। কিন্তু পরিস্থিতি অন্যরকম হতেই পারত যদি আম্পায়ার ক্রিস জর্ডনের একটা রান ‘শর্ট রান’ ঘোষণা না করতেন। আম্পায়ের ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ  কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিন্টা ও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। ১৯ তম ওভারে বল করছিলেন দিল্লির কাগিসো রাবাডা। তাঁর প্রথম বলে মায়াঙ্ক অগ্রবাল বাউন্ডারি মারেন। রাবাডা ওভারের তৃতীয় বলে ইয়র্কার দেন। মায়াঙ্ক তা একস্ট্রা কভার এলাকায় খেলেন। তাঁর সঙ্গী ব্যাটসম্যান ক্রিস জর্ডনের ডেঞ্জার এন্ডে পৌঁছনোর কথা ছিল। দুই ব্যাটসম্যান দুই রান নেন। যদিও লেগ আম্পায়ার নিতিন মেনন শর্ট রান ঘোষণা করেন। এর অর্থ ব্যাটসম্যান ক্রিজে না পৌঁছেই দ্বিতীয় রানের জন্য দৌড়ন। আম্পায়ারের বক্তব্য উইকেটকিপিং প্রান্তে জর্ডনের ব্যাট ক্রিজের ভেতরে না গিয়েই দ্বিতীয় রানের জন্য দৌড়ে ছিলেন। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা অনেকেরই বক্তব্য, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল না। জর্ডনের ব্যাট ক্রিজে পৌঁছেছিল। আম্পায়ারের এই বিতর্কিত সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না কিংস ইলেভেন পঞ্জাবের সহ মালিক তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। ট্যুইটারের মাধ্যমে তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রীতির ট্যুইট, এই অতিমারীর সময় মহা উৎসাহ নিয়ে এসে ছয় দিন কোয়ারেন্টিনে ছিলাম। বেশ কয়েকবার হাসিমুখে কোভিড-১৯ টেস্টও করিয়েছি। কিন্তু ওই একটা শর্ট রান আমাকে খুবই আহত করেছে। যদি ব্যবহার না করা হয়, তাহলে প্রযুক্তি কী কাজে লাগবে? বিসিসিআই-এর এখন নতুন নিয়ম চালুর সময় চলে এসেছে। প্রতি বছরই এমন চলতে পারে না।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ব্যঙ্গ করে সহবাগ বলেছেন, আম্পায়ারকেই তো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget