এক্সপ্লোর

ওয়াশিংটন সুন্দরের বিশাল ছক্কা, বল উড়ে এল ডাগ আউটে, আড়াল খুঁজতে দৌড় চাহলের, মজাদার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়

সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়ের উৎকর্ষতার ঝলক টি২০ প্রেমীদের নজর কাড়ছে। এর পাশাপাশি, মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন মজাদার ঘটনাও ক্যামেরাবন্দি হয়ে দর্শকদের কাছে চলে আসছে।

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়ের উৎকর্ষতার ঝলক টি২০ প্রেমীদের নজর কাড়ছে। এর পাশাপাশি, মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন মজাদার ঘটনাও ক্যামেরাবন্দি হয়ে দর্শকদের কাছে চলে আসছে। এবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিনার যুজবেন্দ্র চাহলের একটি মজাদার ভিডিও সামনে এসেছে। বাইশ গজে তখন আরসিবি-র ইনিংস চলছিল। ওয়াশিংটন সুন্দর একটি ছয় হাঁকান। তা দলেরই ডাগ আউটে এসে পড়ে। ভিডিওতে বল যখন উড়ে এসে পড়ছে, তখন চাহলকে আড়াল খুঁজতে কোনও রকমে দৌড়তে দেখা যাচ্ছে।
চেন্নাইয়ের বিরুদ্ধে গতকালের ম্যাচে শুরুটা আদৌ ভালো হয়নি আরসিবি-র। দীপক চাহার শুরুতেই তুলে নেন অ্যারন ফিঞ্চকে। কিন্তু এরপর দেবদত্ত পাডিক্কল ও অধিনায়ক বিরাট কোহলির জুটি দলের ইনিংস মেরামতির কাজ শুরু করেন। অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। তিনি ৫২ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি ও ছক্কা। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল ৩৩ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৯ রান করে আরসিবি। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে সিএসকে। সর্বোচ্চ ৪২ রান করেন অম্বাতি রায়াডু। এন জগদিশন করেন ৩৩ রান। ধোনি করেন ১০ রান। আরসিবি-র হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস মরিস। জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন ইসুরু উদানা ও যুজবেন্দ্র চাহল। ফিঞ্চ আউট হওয়ার পর চেন্নাই শিবিরকে আক্রমণের কাজটা শুরু করেন আরসিবি-র বাঁহাতি ওপেনার দেবদত্ত। কর্ণ শর্মার বলে বিরাট ছয় হাঁকান তিনি। কিন্তু শার্দুল ঠাকুর বোলিং আক্রমণে ফিরে আসার পর তিনি আউট হয়ে যান। একই ওভারে দুটি উইকেট নিয়ে তিনি ফের আরসিবি ইনিংসে আঘাত হানেন। রবীন্দ্র জাডেজাও খুব ভালো বোলিং করছিলেন। এই সময় কর্ণ শর্মার বলে ওয়াশিংটন সুন্দর লন্বা ছক্কা হাঁকান। বল সোজা উড়ে আসছিল আরসিবি-র ড্রেসিং রুমের দিকে। নিজের দিকে বল আসতে দেখে চাহলকে দৌড়ে আড়াল খুঁজতে দেখা যায়। এই ঘটনা নিয়ে নেটিজেনরা হাসি চাপতে পারেননি। তাঁরা বিভিন্ন মজাদার মন্তব্যের মাধ্যমে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget