এক্সপ্লোর

SRH vs KXIP Final Score: পঞ্জাবকে ৬৯ রানে হারিয়ে ৩ নম্বরে উঠে এল হায়দরাবাদ

৬ ম্যাচে এটি পঞ্জাবের পঞ্চম হার।

দুবাই: চলতি আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের খারাপ সময় অব্যাহত। এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরে গেল কে এল রাহুলের দল। আজ সানরাইজার্স হায়দরাবাদের কাছে পঞ্জাব হারল ৬৯ রানে। হায়দরাবাদের ৬ উইকেটে ২০১ রানের জবাবে ১৬.৫ ওভারে ১৩২ রানে অলআউট হয়ে গেল পঞ্জাব। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠে এল হায়দরাবাদ। পঞ্জাব সবার নীচেই থাকল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি নিজে করেন ৫২ রান। অপর ওপেনার জনি বেয়ারস্টো ৫৫ বলে ৯৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ৬টি ছক্কা। ওপেনিং জুটিতে যোগ হয় ১৬০ রান। কেন উইলিয়ামসন ২০ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে রবি বিষ্ণোই তিনটি এবং আর্শদীপ সিংহ জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পঞ্জাব। দলের দুই প্রধান ব্যাটসম্যান অধিনায়ক কে এল রাহুল ১১ এবং অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল ৯ রান করেন। লড়াই করেন একমাত্র নিকোলাস পুরান। তিনি ৩৭ বলে ৭৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও সাতটি ছক্কা। এই তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। হায়দরাবাদের হয়ে রশিদ খান ৪ ওভারে একটি মেডেন সহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। খলিল আহমেদ ও টি নটরাজন দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন অভিষেক শর্মা। পঞ্জাবের পরের ম্যাচ শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। রবিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে হায়দরাবাদ।

সেরা শিরোনাম

Dhruv Jurel: প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
প্রতিদ্বন্দ্বিতা নয়, 'মেন্টর' পন্থে মুগ্ধ জুরেল, দলের জন্য বোলার হয়েও খেলতে রাজি ধ্রুব
Leandro Paredes: সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
সাক্ষাৎকার দিতে দিতেই হঠাৎ সংঞ্জা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন বিশ্বজয়ী আর্জেন্তাইন তারকা পারেদেস
Syed Mushtaq Ali T20: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
ব্যর্থ অভিমন্যুর লড়াই, ক্রুণাল-জিতেশদের বঢোদরার কাছে হেরে সৈয়দ মুস্তাক আলিতে বিপন্ন বাংলা
NZ vs IND: কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল
কিউয়িভূমে ভারতীয় ব্যাটারদের শাসন, ওয়েলিংটনে জোড়া বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget