এক্সপ্লোর

আইপিএলে অভিষেকে নজর কাড়তে পারেন ভারতের এই তরুণ ক্রিকেটাররা

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। করোনাভাইরাসজনিত অতিমারীর কারণে এবার ভারতে নয় সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে আইপিএলের আসর। প্রতি বছরের মতোই এবারও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের আইপিএলে অভিষেক ঘটছে।

কলকাতা:   আজ শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। করোনাভাইরাসজনিত অতিমারীর কারণে এবার ভারতে নয় সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে আইপিএলের আসর। প্রতি বছরের মতোই এবারও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের আইপিএলে অভিষেক ঘটছে। বিশেষজ্ঞরা বলেন, আইপিএল ভারতীয় ক্রিকেটের পাওয়ার হাউস হয়ে উঠেছে। আইপিএল থেকেই পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন অনেক খেলোয়াড় যাঁরা, পরবর্তী সময়ে টিম ইন্ডিয়ায় জায়গা করে নিয়েছেন। এখন দেখে নেওয়া যাক, এবারের আইপিএলে অভিষেক মরশুমে কোন কোনও ভারতীয় তরুণ ক্রিকেটার  নজর কেড়ে নিতে পারেন।

রবি বিষ্ণোই অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন রবি বিষ্ণোই। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে আগ্রহ থাকবে তাঁর। তিনি খেলছেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। দলের কোচ কিংবদন্তী বোলার অনিল কুম্বলে। তাঁর প্রশিক্ষণে রবি নিজের বোলিংয়ে আরও বেশি বৈচিত্র এনে নিজেকে কার্যকরী বোলার হিসেবে মেলে ধরচে চাইবেন। আমিরশাহিতে নিজস্ব প্রতিভায় সবাইয়ের মনে ছাপ ফেলার দক্ষতা কিন্তু তাঁর রয়েছে। প্রিয়ম গর্গ ভারতের অনূর্দ্ধ ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গ তাঁর ধ্রুপদী ব্যাটিংয়ের জন্য পরিচিত। টি ২০ ফরম্যাটে নিজস্ব ব্যাটিং স্টাইলেই দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন তিনি। টি ২০ ক্রিকেটে ১১ ম্যাচে ১৩২.৭৪ স্ট্রাইক রেটে ২২৭ রান করেছেন। এবারের আইপিএলে তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে। যশস্বী জয়সওয়াল ভারতের হয়ে লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরানকারী মুম্বইয়ের এই বিস্ফোরক ব্যাটসম্যান এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন। তাঁকে ২.৪০ কোটি টাকায় কিনেছে রাজস্থান রয়্যালস। এবার রাজস্থানের হয়ে ইনিংস ওপেন করতে পারেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে মনে করা হচ্ছে যশস্বীকে। কাজেই এবারের টুর্নামেন্টে তরুণ ক্রিকেটারদের মধ্যে তাঁর ওপরও নজর থাকবে। আব্দুল সামাদ আইপিএল ২০২০ এর নিলামে সানরাইজার্স হায়দরাবাদ অনেক তরুণ খেলোয়াড়ের উপর বাজি ধরেছিল। জম্মু ও কাশ্মীরের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আবদুল সামাদকে গড়েপিটে তুলেচেন ইরফান পাঠান। সানরাইজার্স সামাদকে মাত্র ২০ লাখ টাকায় কিনেছে। ডানহাতি ব্যাটসম্যান রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সামাদ আইপিএলেও দুর্দান্ত কিছু করে দেখাতে চান। এমন পরিস্থিতিতে সবার নজর সামাদের পারফরম্যান্সের দিকে থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget