এক্সপ্লোর

ফের শূন্য রানে আউট, আইপিএলে এই রেকর্ডের তালিকায় নাম রোহিত শর্মারও

চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে ওঠার পর এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আর অশ্বিনের অফ ব্রেকে লেগ বিফোর আউট হলেন তিনি। খাতা খুলতেও ব্যর্থ হন হিটম্যান।

  মুম্বই: চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চোট সারিয়ে ওঠার পর এই নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু আর অশ্বিনের অফ ব্রেকে লেগ বিফোর আউট হলেন তিনি। খাতা খুলতেও ব্যর্থ হন 'হিটম্যান'। এরইমধ্যে রেকর্ডের খাতায় নাম উঠল রোহিতের। তা আদৌ কোনও ব্যাটসম্যানের কাছে কাঙ্খিত নয়। দিল্লির বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় নাম উঠল তাঁর। এই নিয়ে আইপিএলে ১৩ বার খাতা না খুলে আউট হলেন তিনি। এই তালিকায় হরভজন সিংহ ও পার্থিব পটেলের সঙ্গে তাঁর নাম যুক্ত হল। ম্যাচের দ্বিতীয় ওভারই অশ্বিনের হাতে বল তুলে দেন দিল্লির অধিনায়র শ্রেয়স আয়ার। ওই ওভারের তৃতীয় বলে অশ্বিন আউট করেন রোহিতকে। অশ্বিনের আগে জোফরা আর্চার ও উমেশ যাদবও রোহিতকে প্রথম বলেই আউট করার কৃতিত্ব অর্জন করেছেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দুরন্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের অধিনায়ককে এবারের টুর্নামেন্টে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। চলতি মরশুমে ১১ ম্যাচে মাত্র ২৬৪ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। এর মধ্যে দুটি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২৬.৩১। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮০ ও কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৭০ রানের ইনিংস বাদ দিয়ে এখনও পর্যন্ত সেভাবে রান নেই রোহিতের ব্যাটে। চোট সারিয়ে ওঠার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র চার রান করেছিলেন তিনি। এরপর দিল্লির বিরুদ্ধে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget