এক্সপ্লোর

IPL 2021 Exclusive: ধোনিদের কাঁটা বয়স, তুরুপের তাস হতে পারে কারান-ঋতুরাজ

আইপিএলের ইতিহাসে ঈর্ষণীয় রেকর্ড। ভাঁড়ারে রয়েছে তিন-তিনটি আইপিএল ট্রফি। স্পট ফিক্সিং বিতর্ক, দু বছরের নির্বাসন, ফিরে এসে ফের চ্যাম্পিয়ন হওয়া, বরাবর খবরের শিরোনামে থেকেছে চেন্নাই সুপার কিংস। তবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে গতবারের আইপিএলে হতাশা সঙ্গী হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিদের। কেমন হয়েছে এবারের চেন্নাই সুপার কিংস দল? চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা? প্রতিবন্ধকতাই বা কী?


IPL 2021 Exclusive: ধোনিদের কাঁটা বয়স, তুরুপের তাস হতে পারে কারান-ঋতুরাজ

কলকাতা: আইপিএলের ইতিহাসে ঈর্ষণীয় রেকর্ড। ভাঁড়ারে রয়েছে তিন-তিনটি আইপিএল ট্রফি। স্পট ফিক্সিং বিতর্ক, দু বছরের নির্বাসন, ফিরে এসে ফের চ্যাম্পিয়ন হওয়া, বরাবর খবরের শিরোনামে থেকেছে চেন্নাই সুপার কিংস। তবে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে গতবারের আইপিএলে হতাশা সঙ্গী হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিদের। আট দলের টুর্নামেন্টে সপ্তম স্থানে শেষ করেছিল ধোনিরা। ১৪ ম্যাচের মধ্যে ৬টি জয়, ৮টি পরাজয়, প্লে অফের অনেক আগেই থেমে গিয়েছিল অভিযান। দরজায় কড়া নাড়ছে আর একটি আইপিএল। নতুন মরসুম, নতুন স্বপ্ন নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সবকটি দলের। কেমন হয়েছে এবারের চেন্নাই সুপার কিংস দল? চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা? প্রতিবন্ধকতাই বা কী?

সিএসকে-র সবচেয়ে বড় সমস্যা দলের গড় বয়স। ধোনি থেকে শুরু করে সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, ডোয়েন ব্র্যাভো - আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে নেই দলের বেশিরভাগ ক্রিকেটার। গতবছর অনেকে মজা করে সিএসকে-কে বৃদ্ধাশ্রম বলছিল। এবারও কিন্তু সেই ছবিটা বদলায়নি।

ভারতের ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে ঋতুরাজ গায়কোয়াড় খুব ভাল। করোনার জন্য এবার রঞ্জি ট্রফি হয়নি। ঘরোয়া ক্রিকেট বলতে হয়েছে বিজয় হাজারে ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি। দুটি টুর্নামেন্টেই ভাল খেলেছে ঋতুরাজ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্যাম কারান সেরা। সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজে দারুণ ছন্দে ছিল কারান। ব্যাটিং-বোলিং দুইয়েই ফর্মে রয়েছে। যে কোনও পোজিশনে ব্যাট করতে পারে। প্রয়োজনে ওকে দিয়ে ওপেনও করানো যায়। মাঝখানেও খেলানো যায়। কারান গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে নজর কেড়েছিল। এছাড়া রবীন্দ্র জাডেজার জ্বলে ওঠার দিকেও তাকিয়ে থাকবে সিএসকে ভক্তরা।

চেন্নাই সুপার কিংসকে নিয়ে যে কোনওরকম আলোচনায় সবার আগে আসে ধোনির নাম। গতবার ওর নেতৃত্বে সিএসকে ভাল কিছু করতে পারেনি। ব্যাটসম্যান হিসাবেও ধোনির সামনে কঠিন পরীক্ষা। কারণ, ও বেশ কিছুদিন ক্রিকেটের মধ্যে নেই। যতই ট্রেনিং করো, ধারাবাহিকভাবে পারফর্ম করা মুশকিল। ডোয়েন ব্র্যাভো, সুরেশ রায়নার ক্ষেত্রেও একই অন্তরায়।

সিএসকে দলের খোলনলচে গত মরসুমের চেয়ে খুব একটা বদলায়নি। ওদের দলে এক ঝাঁক তামিলনাড়ুর ক্রিকেটার রয়েছে। স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে আইপিএলে সিএসকে-কে নিয়ে খুব একটা আশা করছি না। শুধু অভিজ্ঞতা দিয়ে টি-টোয়েন্টির মতো ফর্ম্যাটে দাগ ফেলা কঠিন। তাই গতবারের ছবিটা বদলানো কতটা সম্ভব, সংশয় রয়েছে।

পুরো দল: মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, ডোয়েন ব্র্যাভো, ফাফ ডুপ্লেসি, রবীন্দ্র জাডেজা, অম্বাতি রায়ডু, কর্ণ শর্মা, ইমরান তাহির, দীপক চাহার, শার্দুল ঠাকুর, লুনগি এনগিডি, মইন আলি, কে গৌতম, স্যাম কারান, রবিন উথাপ্পা, চেতেশ্বর পূজারা, মিটেল স্যান্টনার, ঋতুরাজ গায়কোয়াড়, জগদীশান এন, কে এম আসিফ, আর সাই কিশোর, সি হরি নিশান্থ, এম হরিশঙ্কর রেড্ডি, কে ভগৎ বর্মা (জস হ্যাজলউডের পরিবর্তের নাম এখনও ঘোষণা হয়নি)।

অধিনায়ক: মহেন্দ্র সিংহ ধোনি

হেড কোচ: স্টিফেন ফ্লেমিং

ব্যাটিং কোচ: মাইকেল হাসি

বোলিং কোচ: লক্ষীপতি বালাজি

আইপিএল চ্যাম্পিয়ন: ৩ বার (২০১০, ২০১১, ২০১৮)

আইপিএল রেকর্ড: ম্যাচ ১৮০, জয় ১০৬, হার ৭২ অমীমাংসিত ২

গত আইপিএলের পারফরম্যান্স: ম্যাচ ১৪, জয় ৬, হার ৮

শক্তি: অভিজ্ঞতা। সিএসকে যেমন জেতা ম্যাচ হেরে যেতে পারে, সেরকম অভিজ্ঞতার জোরে হারা ম্যাচ জিতেও যেতে পারে।

দুর্বলতা: টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে ফিটনেসের লড়াই। তবে চেন্নাই দলের ক্রিকেটারদের গড় বয়স বেশি। ফিটনেসে অন্য দলের চেয়ে পিছিয়ে।

এক্স ফ্যাক্টর:  ধোনির নেতৃত্ব। হাতে মশলা সেরকম নেই এবারও। তা দিয়েই কতটা সুস্বাদু রান্না করতে পারে ক্য়াপ্টেন কুল, দেখার জন্য অপেক্ষা করছে সিএসকে সমর্থকেরা।

আইপিএলে সিএসকে-র ম্যাচের সূচি:

১০ এপ্রিল  সিএসকে বনাম ডিসি  মুম্বই, রাত ৭.৩০

১৬ এপ্রিল  পিকে বনাম সিএসকে মুম্বই, রাত ৭.৩০

১৯ এপ্রিল  সিএসকে বনাম আরআর    মুম্বই, রাত ৭.৩০

২১ এপ্রিল  কেকেআর বনাম সিএসকে  মুম্বই, রাত ৭.৩০

২৫ এপ্রিল সিএসকে বনাম আরসিবি    মুম্বই, দুপুর ৩.৩০

২৮ এপ্রিল সিএসকে বনাম এসআরএইচ       দিল্লি, রাত ৭.৩০

১ মে এমআই বনাম সিএসকে      দিল্লি, রাত ৭.৩০

৫ মে আরআর বনাম সিএসকে    দিল্লি, রাত ৭.৩০

৭ মে এসআরএইচ বনাম সিএসকে       দিল্লি, রাত ৭.৩০

৯ মে সিএসকে বনাম পিকে বেঙ্গালুরু, দুপুর ৩.৩০

১২ মে       সিএসকে বনাম কেকেআর  বেঙ্গালুরু, রাত ৭.৩০

১৬ মে      সিএসকে বনাম এমআই      বেঙ্গালুরু, রাত ৭.৩০

২১ মে       ডিসি বনাম সিএসকে  কলকাতা, রাত ৭.৩০

২৩ মে      আরসিবি বনাম সিএসকে    কলকাতা, রাত ৭.৩০

*অনুলিখন: সন্দীপ সরকার

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget