এক্সপ্লোর

Anrich Nortje Corona Positive: সমস্যায় দিল্লি, করোনা আক্রান্ত পেসার নোখিয়া

দিল্লি শিবিরে ফের অস্বস্তি। এবার করোনার কোপ। আক্রান্ত দলের অন্যতম প্রধান পেসার এনরিকে নোখিয়া।

নয়াদিল্লি: দিল্লি শিবিরে ফের অস্বস্তি। এবার করোনার কোপ। আক্রান্ত দলের অন্যতম প্রধান পেসার এনরিকে নোখিয়া। যা দিল্লির টিম ম্যানেজমেন্টকে নতুন করে সমস্যায় ফেলবে।

টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল দিল্লি শিবির। কাঁধের হাড় সরে যাওয়ায় গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক শ্রেয়স আইয়ার। পরে শ্রেয়সের কাঁধে অস্ত্রোপচার করতে হয়। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এবার নোখিয়া করোনা আক্রান্ত হওয়ায় নতুন সঙ্কটে দিল্লি ক্যাপিটালস।

গতবারই প্রথম আইপিএল খেলেন দক্ষিণ আফ্রিকার পেসার। ইংরেজ অলরাউন্ডার ক্রিস ওকস ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালস তাঁকে নিয়েছিল পরিবর্ত হিসেবে। গতবার দুরন্ত ফর্মে ছিলেন। চর্চা হয়েছিল আইপিএলের ইতিহাসে তাঁর দ্রুততম বল (১৫৬.২২ কিমি প্রতি ঘণ্টায়) করা নিয়ে। এবার অবশ্য অন্য কারণে শিরোনামে উঠে এলেন তিনি।

দিল্লি শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, সদ্য পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ফিরেছেন তিনি। দিল্লি শিবিরে যোগ দেওয়ার সময় প্রথম করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল তাঁর। কিন্তু কোয়ারেন্টিন পর্বে দ্বিতীয় রিপোর্ট পজিটিভ আসে। দিল্লি ক্যাপিটালস শিবিরের এক উচ্চপদস্থ আধিকারিক এবিপি লাইভকে জানালেন, ফের একবার করোনা পরীক্ষা করা হয়েছে নোখিয়ার। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এখনও। তৃতীয়বারের রিপোর্ট এখনও হাতে আসেনি। পজিটিভ হলে ফের নিভৃতবাসে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার পেসারকে। গত আইপিএলে দিল্লির সাফল্যের নেপথ্যে যিনি অন্যতম বড় কারণ ছিলেন।

এর আগে দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর ক্ষেত্রেও অনেকটা একইরকম অভিজ্ঞতা হয়েছিল দিল্লির। বিবৃতি দিয়ে সেবার দিল্লি জানিয়েছিল, মুম্বইয়ের হোটেলে ২৮ মার্চ প্রবেশ করেন অক্ষর। তখন তিনি নেগেটিভ রিপোর্ট এনেছিলেন। কিন্তু হোটেলে দ্বিতীয় বার কোভিড পরীক্ষা হওয়ার পর তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলের আগে করোনা হয়েছিল অক্ষরের। তারপর আরসিবির দেবদত্ত পড়িক্কলের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
প্রথমসারির এক ডজন ক্রিকেটার চোট-আঘাতে জর্জরিত, চিন্তার কালো মেঘ ভারতীয় ক্রিকেটে
Messi Father Death: চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
চিকিৎসায় কি কোনও গাফিলতি হয়েছিল শেষ মুহূর্তে? ঠিক কী হয়েছিল মেসির বাবার?
ODI World Cup 2027: বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
বিরাট ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ়, ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার ছাড়পত্র মিলল না!
Lionel Messi Father: বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি
বাবাকে হারালেন মেসি, ৬৮ বছর বয়সে প্রয়াত হোর্হে মেসি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget