এক্সপ্লোর

Ravi Bishnoi Exclusive Interview: আইপিএলে স্মিথ সাবধান! গুরু কুম্বলের বোলিং দেখে নকশা সাজাচ্ছে শিষ্য

গত আইপিএলে দুরন্ত অভিষেক। ১৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন ২০ বছরের রবি। তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে, ওভার প্রতি খরচ করেছিলেন ৭.৩৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ ভাল রেকর্ড।

কলকাতা: তাঁকে অনেকে ভবিষ্যতের অনিল কুম্বলে বলে চিহ্নিত করছেন। কুম্বলের মতো তিনিও লেগস্পিনার। বোলিং অ্য়াকশনেও সাদৃশ্য রয়েছে। একইরকম জোরের ওপর লেগস্পিন করেন। আইপিএলে সেই কুম্বলের কোচিংয়েই খেলার সুযোগ পেয়েছেন রবি বিষ্ণোই। পঞ্জাব কিংসের তরুণ লেগস্পিনারের প্রস্তুতির অনেকটা জুড়ে থাকছে কিংবদন্তি কুম্বলের বোলিংও।

কীভাবে?

সময় পেলেই ইউটিউবে কুম্বলের বোলিংয়ের ভিডিও চালিয়ে দেখছেন রাজস্থানের লেগস্পিনার। সোমবার মুম্বইয়ে পঞ্জাব কিংসের টিম হোটেল থেকে জুম কলে এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রবি বললেন, 'অনিল স্যার ও শেন ওয়ার্ন আমার আদর্শ। ওঁদের দেখেই বড় হয়েছি। দুজনের বোলিং ইউটিউবে প্রচুর দেখি। বিশেষ করে ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিরুদ্ধে অনিল স্যারের দশ উইকেট নেওয়ার সেই ঐতিহাসিক কীর্তি এখনও মাঝে মধ্যেই ইউটিউবে দেখি। শেখার চেষ্টা করি।'

কোচ কুম্বলের প্রশিক্ষণে খেলার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন ছাত্র। রবি বলছেন, 'অনিল স্যারের প্রশিক্ষণে খেলতে পারাটা দারুণ ব্যাপার। ভারতীয় ক্রিকেটে অনিল স্যারের অবদান কারও অজানা নয়। ওঁর লড়াকু মানসিকতা আমাদের আরও উৎসাহিত করে।'

গত আইপিএলে দুরন্ত অভিষেক। ১৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন ২০ বছরের রবি। তার চেয়েও তাৎপর্যপূর্ণ হচ্ছে, ওভার প্রতি খরচ করেছিলেন ৭.৩৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বেশ ভাল রেকর্ড। রবি বলছেন, 'গত মরসুমটা আমার ভাল গিয়েছিল। সেই ছন্দই বজায় রাখার চেষ্টা করব। দলকে ম্যাচ জেতানোর চেষ্টা করব।'

কার উইকেট পেলে সবচেয়ে খুশি হবেন? 'সব উইকেটই গুরুত্বপূর্ণ। তবে স্টিভ স্মিথের উইকেট পেলে দারুণ লাগবে। স্পিনের বিরুদ্ধে এত ভাল খেলে। ওকে আউট করতে পারলে তা স্মরণীয় হয়ে থাকবে।' এবার দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা স্মিথ। পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে তরুণ রবি ও অভিজ্ঞ স্মিথের দ্বৈরথ যে উপভোগ্য হয়ে উঠবে, এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তিনি, বলছেন লেগস্পিনার নিজেই।

 

আইপিএলে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি প্রীতি জিন্টার জল। সেরা পারফরম্যান্স বলতে ২০১৪ সালে ফাইনালে ওঠা। ভাগ্যবদলের জন্য এবার দলের নাম থেকে শুরু করে জার্সি, সব বদলে ফেলেছে পঞ্জাব। কিংস ইলেভেন পঞ্জাব নয়, এবার প্রীতির দল খেলবে পঞ্জাব কিংস নামে। রবি বলছেন, 'আমাদের দলের নাম, লোগো সব পাল্টে গিয়েছে। এ বছর আমাদের ট্রফি জয়ের সুযোগ অনেক বেশি। গত মরসুমে ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। এবার নতুন নাম আর নতুন লোগোর সঙ্গে আশা করছি ভাগ্যও ফিরবে। আমরা নিশ্চয়ই জিতবই।'

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স খুলে দিতে পারে জাতীয় দলের দরজা। রবি বলছেন, 'কখনও এত আগে থেকে ভাবি না। একটা একটা ম্যাচ ও টুর্নামেন্ট ধরে ভাবি। এই মুহূর্তে শুধু পঞ্জাব কিংসের কথা ভাবছি। পঞ্জাবের হয়ে সফল হলে খুব খুশি হব। কখন সুযোগ এসে যাবে কেউ বলতে পারে না। সব সময় তৈরি থাকতে হবে। নিজের সেরাটা দেব।'

বলা হয়, ক্রিকেট মাঠে একজন স্পিনারের সাফল্য-ব্য়র্থতা অনেকাংশে নির্ভর করে অধিনায়কের ওপর। অধিনায়ক হিসাবে কে এল রাহুল কেমন? রবি বলছেন, 'রাহুল ভাই খুব সাহায্য করে। কিপিং করার সময় উইকেটের পিছনে শান্ত থাকে। সব সময় পরামর্শ দেয়।'

আইপিএলের আগেই কোহলিদের করোনার টিকা?

অবসর সময়ে কী করেন? পঞ্জাব দলের স্পিন-অস্ত্র বলছেন, 'ইউটিউবে মজার ভিডিও দেখি। সময় পেলে বই পড়ি। আমি খুব একটা সিনেমার ভক্ত নই। তবে অবসর সময়ে টিভিতে কিছু সিনেমা চললে দেখি।' গত মরসুমে আইপিএলে অভিষেকের পর জীবন বদলে গিয়েছে অনেকটাই। রবি জানালেন, রাস্তাঘাটে এখন লোকজন তাঁকে চিনতে পারে। আইপিএলে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কারা? 'বিশ্বের সেরা ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। সব দলই শক্তিশালী। প্রত্যেক ম্যাচে কঠিন লড়াই,' বলছেন রবি। যোগ করলেন, 'আমরা আইপিএল ট্রফিটা এখনও জিতিনি। তবে এবার ইতিহাস বদলে দেব। টি-টোয়েন্টিতে ভুল করার সুযোগ খুব একটা নেই। আলগা দেওয়ার প্রশ্নই ওঠে না। ট্রফি জিতে তবেই থামব।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget