এক্সপ্লোর

IPL 2021: ভোট থাকলেও ইডেনে হবে আইপিএল!

বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের ফল ঘোষণা ২ মে। তবে তার জন্য ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা। সব কিছু ঠিকঠাক চললে চতুর্দশ আইপিএল হবে পাঁচটি শহরে। তার মধ্যে রয়েছে কলকাতাও।

কলকাতা: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ভোটের ফল ঘোষণা ২ মে। তবে তার জন্য ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন না বাংলার ক্রিকেটপ্রেমীরা। সব কিছু ঠিকঠাক চললে চতুর্দশ আইপিএল হবে পাঁচটি শহরে। তার মধ্যে রয়েছে কলকাতাও।

ভারতে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। অনেকে ভাবছিলেন, সেই কারণে না এবারও দেশের বাইরে আইপিএল হয়। তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভারতের মাটিতেই হবে আইপিএল। গত মরসুমে করোনা পরিস্থিতির জন্য আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। তবে নিউ নর্ম্যালে দেশের মাটিতেই হচ্ছে টুর্নামেন্ট। পাশাপাশি জানা গিয়েছে, মুম্বইয়ে টুর্নামেন্ট হওয়া নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে।

১০ এপ্রিল টুর্নমেন্ট শুরু হতে পারে। কিছুদিনের মধ্যেই সূচি চূড়ান্ত হয়ে যাবে। শুক্রবার সবকটি ফ্র্যাঞ্চাইজি দলের একটি বৈঠক ছিল। সেখানে ঠিক হয়েছে, পাঁচটি শহরে নিশ্চিতভাবেই আইপিএলের ম্যাচগুলি খেলা হবে। সেই পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, আমদাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য বশ কড়াকড়ি শুরু করেছে মহারাষ্ট্র সরকার। সেই কারণে মুম্বইয়ে ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্র প্রশাসনের সঙ্গে কথা বলছেন বোর্ড কর্তারা। উদ্ধব ঠাকরের সরকার সবুজ সংকেত দিলে মুম্বই ইন্ডিয়ান্সের হোমগ্রাউন্ড খেলা হওয়া নিয়ে জট কেটে যাতে পারে।

ত্রয়োদশ আইপিএলের সমস্ত ম্য়াচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির তিনটি শহরে। করোনা আবহে ভারতেও যত কম সংখ্যক মাঠে টুর্নামেন্ট করা যায়, তা দেখছে বোর্ড। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হতে পারে। যাতে একটি গ্রুপের সমস্ত ম্যাচ একটি কেন্দ্রেই আয়োজন করা যায়। শোনা যাচ্ছে, আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল চাইছেন উত্তরপ্রদেশে আইপিএলের ম্য়াচ করার। সেক্ষেত্রে কানপুরেও হতে পারে কিছু ম্যাচ। বোর্ডের একটি সূত্রের দাবি, এবারের আইপিএলে গ্যালারিতে সমর্থকদের প্রবেশাধিকার থাকতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget