এক্সপ্লোর

IPL 2021: মঙ্গলবার মাঠে মাহি, কোথায়?

ফের ক্রিকেট মাঠে নেমে পড়ছেন মাহি। ত্রয়োদশ আইপিএল শেষ হয়ে যাওয়ার পর যিনি সংযুক্ত আরব আমিরশাহিতেই দীর্ঘ ছুটি কাটিয়েছেন। তারপর দেশে ফিরে রাঁচিতে নিজের শহরে ছিলেন। ফের উড়ে গিয়েছেন চেন্নাই।

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তাঁকে শেষবার মাঠে দেখা গিয়েছিল ত্রয়োদশ আইপিএলে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে। যদিও টুর্নামেন্টের প্লে অফে উঠতে ব্যর্থ হয় সিএসকে। খালি হাতেই টুর্নামেন্ট শেষ করতে হয় মহেন্দ্র সিংহ ধোনিকে।

ফের ক্রিকেট মাঠে নেমে পড়ছেন মাহি। ত্রয়োদশ আইপিএল শেষ হয়ে যাওয়ার পর যিনি সংযুক্ত আরব আমিরশাহিতেই দীর্ঘ ছুটি কাটিয়েছেন। তারপর দেশে ফিরে রাঁচিতে নিজের শহরে ছিলেন। ফের উড়ে গিয়েছেন চেন্নাই। মঙ্গলবার থেকে সেখানে শুরু হতে চলেছে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির। যে শিবিরে ফের দেখা যাবে ক্যাপ্টেন কুলকে।

চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার থেকেই প্র্যাক্টিস শুরু করে দিচ্ছে হুইসল পোড়ু ব্রিগেড। আর প্রস্তুতি শিবিরে থাকবেন থালা ধোনি। বিশ্বনাথন বলেছেন, ‘সম্ভবত ৯ মার্চ থেকে আমাদের প্রস্তুতি শিবির শুরু হতে চলেছে। যে সমস্ত ক্রিকেটারকে পাওয়া যাবে, তাদের নিয়েই প্রস্তুতি শিবির শুরু হবে। ট্রেনিংয়ের আগে পাঁচদিনের নিভৃতবাস পর্ব কাটাতে হবে সমস্ত ক্রিকেটারকে। তার মধ্যে তিনবার সকলের করোনা পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা।’

গত আইপিএল দ্রুত ভুলতে চাইবেন মহেন্দ্র সিংহ ধোনিরা। পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছিল সিএসকে। যদিও ১৪ তম আইপিএলের আগে ঘর গুছিয়ে নিয়েছে সিএসকে। অন্যান্য দলের অনেক আগে তারা প্রস্তুতি নিতেও শুরু করে দিচ্ছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলায় এখন ক্রিকেটার ধোনিকে দেখার একমাত্র সুযোগ আইপিএলেই। গত আইপিএলে অনেক প্রত্যাশা থাকলেও ধোনিকে স্বমহিমায় দেখা যায়নি। তাঁর হেলকপ্টার শট দলকে প্লে অফে তুলতে পারেনি। ব্যাট হাতে মাহির ঝলক অল্প কয়েকটি ম্যাচে দেখা গিয়েছিল শুধু। এবার কি ফের জ্বলে উঠবেন ধোনি? ক্যাপ্টেন কুলের ভক্তকুল অপেক্ষা শুরু করে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
Mohun Bagan Supergiants: মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
মোহনবাগানে যোগ দিয়েই ডার্বি নিয়ে বড় বার্তা, স্বপ্নপূরণের পর কী বলছেন ছাংতে?
Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget